ঢাকা ০৪:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আল-কায়েদা নেতা আল-জাওয়াহিরি মার্কিন হামলায় নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২
  • ২২৭ বার

হাওর বার্তা ডেস্কঃ আল-কায়েদার শীর্ষ নেতা আয়মান আল-জাওয়াহিরি নিহত হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র একটি ড্রোন হামলার মাধ্যমে তাকে হত্যা করেছে। এ খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা বিবিসি।

বলা হয়েছে, রোববার মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ পরিচালিত ড্রোন হামলায় আফগানিস্তানের রাজধানী কাবুলে নিহত হন তিনি।

এদিকে আগামী কয়েক ঘণ্টার মধ্যে এ সম্পর্কে প্রেসিডেন্ট জো বাইডেন বিস্তারিত জানাবেন বলে জানিয়েছে হোয়াইট হাউস।

একাধিক মার্কিন গণমাধ্যমে এসেছে খবরটি। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট এবং সিএনএন নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত করেছে।

এদিকে আল-জাওয়াহিরিকে নিয়ে এখনও কিছু না জানালেও তালেবান এক মুখপাত্র ড্রোন হামলার কথা স্বীকার করেছে। জানিয়েছে, রোববার কাবুলের একটি আবাসিক এলাকায় আমেরিকান ড্রোন হামলা হয়েছে। এই হামলাকে আন্তর্জাতিক নীতির পরিপন্থী বলে দাবী করেছে সংঠনটি।

আল-জাওয়াহিরির সঙ্গে তালেবান নেতা ওসামা বিন লাদেনের গভীর সম্পর্ক ছিল। তিনি লাদেনের ডান হাত বলে পরিচিত ছিলেন। তারা দুজন একসঙ্গে আমেরিকার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। মিশরের ইসলামি জিহাদ নামক একটি জঙ্গি সংগঠনের প্রতিষ্ঠাতা জাওয়ারি আল কায়দা প্রধান লাদেনের মৃত্যু হলে তিনি এই সংঠনটিরও দায়িত্ব কাঁধে তুলে নেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আল-কায়েদা নেতা আল-জাওয়াহিরি মার্কিন হামলায় নিহত

আপডেট টাইম : ০৯:৪১:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ অগাস্ট ২০২২