ঢাকা ০৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৬২৩, নিখোঁজ ২৪৮২ অটোরিকশাচালক থেকে কোটিপতি, আ.লীগ পুনর্বাসনের কারিগর কে এই ফিরোজ জেনে নিন বিনাখরচে কিভাবে মালয়েশিয়ায় যাওয়া যাবে নেপালে শুটিংয়ে গিয়ে তাণ্ডবের মুখোমুখি অপু, অল্পের জন্য প্রাণে রক্ষা ৪২ কি.মি. যানজট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আটকা শত শত গাড়ি ২৮ সেপ্টেম্বরের মধ্যে সব উপজেলায় আহ্বায়ক কমিটি গঠনের নির্দেশ এনসিপির সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিয়েছেন আইরিন খান ১০১ মণের ‘বরকতি ড্যাগের’ খিচুড়ি, খেলেই নাকি রোগমুক্তি ও সন্তান লাভ

ইউরোপের গোল্ডেন সু সুয়ারেজের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬
  • ৩০০ বার

দুর্দান্ত একটি মৌসুম কাটানো লুইস সুয়ারেজ পিচিচি ট্রফি জয়ের পাশাপাশি ইউরোপিয়ান গোল্ডেন সু জিতে নিয়েছেন। প্রথমবারের মতো লা লিগার সেরা গোলদাতার পুরস্কার পিচিচি ট্রফি ও দ্বিতীয়বারের মতো ইউরোপের লিগগুলোয় সেরা গোলদাতার পুরস্কার ইউরোপিয়ান গোল্ডেন সু জিতলেন সুয়ারেজ।

২০১৩-১৪ মৌসুমে লিভারপুলের হয়ে ৩১ গোল করে ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে প্রথম গোল্ডেন সু জিতেছিলেন সুয়ারেজ। বার্সেলোনার লা লিগা শিরোপা ধরে রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখা সুয়ারেজ ৪০ গোলে করে সেরা গোলদাতার এই দুই পুরস্কার নিশ্চিত করেন।

বার্সেলোনার জার্সিতে দ্বিতীয় মৌসুমেই অসাধারণ এই কীর্তি গড়া সুয়ারেজ পুরো মৌসুম জুড়েই প্রয়োজনীয় মুহূর্তে অবদান রাখেন। গত এপ্রিলে টানা তিন ম্যাচ হেরে কোণঠাসা হয়ে পড়া দলকে পথ দেখাতে সবচেয়ে বড় অবদান তার। শেষ পাঁচ ম্যাচে দলের ২৪ গোলের মধ্যে একাই ১৪টি করেন তিনি।

দুর্দান্ত এই পথচলায় মোট ছয়টি হ্যাটট্রিক করেন সুয়ারেজ। এ মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগে অন্য কেউ তিনটির বেশি হ্যাটট্রিক করতে পারেননি। লিওনেল মেসি ও রোনালদোর পর প্রথম খেলোয়াড় হিসেবে একই সঙ্গে পিচিচি ট্রফি ও ইউরোপীয়ান সু জয়ের অনন্য কীর্তি গড়লেন সুয়ারেজ। স্পেনের শীর্ষ লিগের সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড রোনালদো (৩৫) ও তৃতীয় স্থানে সুয়ারেজের সতীর্থ মেসি (২৬) আছেন।

গোল্ডেন সু জয়ের দৌড়ে ৩৬ গোল করে দ্বিতীয় স্থানে আছেন নাপোলির স্ট্রাইকার গনজালো হিগুয়েইন। তারপরেই আছেন পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। গোল.কম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন একক প্রার্থী নির্ধারণে প্রস্তুতি বিএনপিতে

ইউরোপের গোল্ডেন সু সুয়ারেজের

আপডেট টাইম : ১২:৩২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মে ২০১৬