ঢাকা ০৪:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সউদীতে আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২
  • ২১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি বছর সউদী আরবে হজ করতে গিয়ে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে এবার বাংলাদেশের ২৪ হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৭ জন নারী ও ১৭ জন পুরুষ। সর্বশেষ মারা যাওয়া বাংলাদেশি হলেন নওগাঁ জেলার মো. নাজিম উদ্দিন (৬২)। তিনি ২৭ জুলাই মারা গেছেন বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনাসংক্রান্ত পোর্টালে জানানো হয়েছে।

হজ পালনে গিয়ে মারা যাওয়া অপর ২৩ বাংলাদেশি হলেন- ফেনী জেলার ছাগলনাইয়ার কামাল উদ্দিন মজুমদার, ময়মনসিংহের ফুলবাড়িয়ার মমতাজ বেগম, ঢাকার মোর্শেদ হাসান সিদ্দিকী, ফারজিন সুলতানা ও বিউটি বেগম, সিলেটের বিয়ানীবাজারের বাসিন্দা মো. ফয়জুর রহমান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলের বাসিন্দা মো. শাহজাহান সিরাজ, কুষ্টিয়ার দৌলতপুরের বাসিন্দা মো. আজিজুল হক, টাঙ্গাইল সদরের বাসিন্দা মো. মুস্তাফিজুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার শিরিন আক্তার, নওগাঁর রফিকুল ইসলাম, মো. আব্দুল মোতালিব, রংপুরের পীরগাছার মো. খাইবার হোসেন, মাদারীপুরের লাইলা আক্তার, ঢাকার লালবাগের তপন খন্দকার, সিরাজগঞ্জের রফিকুল ইসলাম, ঢাকার বাড্ডা এলাকার ফাতেমা বেগম, টাঙ্গাইলের মো. আব্দুল গফুর মিয়া, রংপুরের পীরগাছার আবদুল জলিল খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির।
চলতি বছর বাংলাদেশ থেকে হজে অংশ নিয়েছেন ৬০ হাজার ১৪৬ জন (ব্যবস্থাপনা সদস্যসহ)। হজযাত্রীদের সউদী আরবে যাওয়ার ফ্লাইট শুরু হয় গত ৫ জুন। সউদী আরবে এই হজযাত্রার শেষ ফ্লাইট ছিল ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সউদীতে আরও এক বাংলাদেশী হজযাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ১০:৩৩:১৭ পূর্বাহ্ন, শনিবার, ৩০ জুলাই ২০২২