ঢাকা ০৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে বন্যায় আটজনের মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আকস্মিক বন্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য কেন্টাকিতে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে বন্যার পানিতে অঞ্চলটির বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা বিধ্বস্ত হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, কেন্টাকির উত্তরে ওহিও নদী এবং পূর্বে অ্যাপালাচিয়ান পর্বতমালা রয়েছে। পাহাড় থেকে  নেমে আসা ঢল ও বৃষ্টির পানিতে দক্ষিণ-পূর্ব অঙ্গরাজ্য কেন্টাকিতে বন্যা দেখা দেয়। বন্যার কারণে পূর্ব কেন্টাকিজুড়ে বহু ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা বিধ্বস্ত হয়ে পড়েছে। তলিয়ে গেছে অঙ্গরাজ্যের রাস্তাঘাট। পশ্চিম ভার্জিনিয়া এবং দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ার অনেকাংশ এলাকায়ও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। বন্যাকবলিত এলাকা থেকে আটকে পড়া লোকজনকে উদ্ধার কাজে হেলিকপ্টার ও নৌকা ব্যবহার করা হচ্ছে। কোনো কোনো এলাকায়  বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার টুইটার বার্তায় বলেছেন, রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে। তিনি আগেই ধারণা করেছিলেন, এবারও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা রয়েছে।

গভর্নরের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রমের ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে। বিপজ্জনক পরিস্থিতি এবং অব্যাহত বৃষ্টির কারণে বৃহস্পতিবার উদ্ধার তৎপরতা ব্যাহত হয় বলেও জানান গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

পূর্ব কেনটাকি, পশ্চিম ভার্জিনিয়া ও দক্ষিণ পশ্চিম ভার্জিনিয়ার পার্বত্য অঞ্চলজুড়ে গত কয়েকদিন ধরে বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। যার ফলে এ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়। এদিকে, শুক্রবার পর্যন্ত বৃষ্টি অব্যাহত থাকার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া সার্ভিস বিভাগ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে বন্যায় আটজনের মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৫:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২