ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান মিগ ২১, ২ পাইলট নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২
  • ২৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ মাঝ আকাশে আচমকাই ভেঙে পড়ল ভারতীয় এয়ার ফোর্সের মিগ মিগ ২১ যুদ্ধ বিমান। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৯টার দিকে রাজস্থানের বারমার জেলায় ঘটনাটি ঘটেছে। এ সময় যুদ্ধ বিমানে থাকা দুই পাইলটের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সংবাদ সংস্থা পিটিআই জানায়, বারমারের ভিমদা গ্রামে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে পড়ে রয়েছে বিমানটির ধ্বংসাবশেষ। যুদ্ধ বিমানটি যে জায়গায় পড়েছে সেখানের মাটিতে ১৫ ফুট গর্ত হয়ে গেছে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানী সূত্রে বিমান ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেলা প্রশাসক, পুলিশ সুপার ও এয়ার ফোর্সের কর্মকর্তারা। ইতোমধ্যেই সেখানে উপস্থিত হয়েছেন উদ্ধারকারী দল। কিন্তু কেন ঘটল এমন ভয়াবহ দুর্ঘটনা, সে বিষয়ে স্পষ্ট করে কিছু জানা যায়নি।

ইতোমধ্যেই এই ঘটনার খোঁজ নিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তিনি আইএএফ চিফ, এয়ার চিফ মার্শাল ভিআর চৌধুরীর সঙ্গে এ বিষয়ে কথা বলেছেন। খতিয়ে দেখা হচ্ছে কী কারণে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফের ভেঙে পড়ল ভারতীয় যুদ্ধ বিমান মিগ ২১, ২ পাইলট নিহত

আপডেট টাইম : ০৯:২৬:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২