ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

উদ্ধার সেই কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রীর বান্ধবী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২
  • ২৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ দুর্নীতির দায়ে আটক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে মুখ খুলেছেন তার ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। তার বাড়িটিকে পার্থ মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল বলে তদন্তে জানিয়েছেন তিনি।

বুধবার দুপুর থেকে অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাটে প্রায় সাড়ে ১৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে ২৭ কোটি ৯০ লাখ রুপি এবং ৫ কেজি সোনা উদ্ধার করেছে তদন্তকারী সংস্থা-এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এর আগে গত শুক্রবার টালিগঞ্জের একটি অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ২১ কোটি রুপিরও বেশি নগদ উদ্ধার করে ইডি। এ ঘটনায় পশ্চিমবঙ্গের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করা হয়েছে। মন্ত্রীর বাড়ি থেকেও অর্পিতার নামে বিভিন্ন সংস্থার নথি ও সম্পত্তির দলিল উদ্ধার হয়েছে বলে তদন্ত রিপোর্টে জানিয়েছে ইডি।

এ বিষয়ে তদন্তকারীদের অর্পিতা মুখোপাধ্যায় বলেছেন, রাজ্যের বিশাল শিক্ষক নিয়োগ কেলেঙ্কারি থেকে এ অর্থ পেয়েছেন তারা। যে ঘরে নগদ অর্থ রাখা হয়েছিল, সেখানে শুধু পার্থ ও তার লোকদের প্রবেশাধিকার ছিল। প্রতি ১০ দিন পর পর সেখানে যেতেন তারা।
অর্পিতা তদন্তকারীদের বলেন, ‘পার্থ আমার বাড়িটিকে মিনি-ব্যাংক হিসেবে ব্যবহার করেছিল।’

ইডি সূত্রে জানা যায়, শুধু ওয়ারড্রোব থেকে নয় টাকা উদ্ধার হয়েছে ওই ফ্ল্যাটের শৌচাগার থেকেও। সেখানে ব্যাগে ও প্লাস্টিকের প্যাকেটে ভরে রাখা ছিল ওই টাকা। একই সঙ্গে জানা গেছে, ওই ফ্ল্যাট থেকে যা সোনা উদ্ধার হয়েছে, তাতে গহনার থেকে বাট বেশি।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

উদ্ধার সেই কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মুখ খুললেন পশ্চিমবঙ্গের মন্ত্রীর বান্ধবী

আপডেট টাইম : ০২:৫৬:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুলাই ২০২২