ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে দৈনিক মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। একইসঙ্গে আগের দিনের তুলনায় বেড়েছে নতুন শনাক্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৩ হাজার ৩০৮ জন। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ কোটি ৭০ লাখ ২৩ হাজার ১০৫ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৬৬৬ জন। এতে করে বিশ্বে মোট মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৭ হাজার ২০৯ জনের। বুধবার (২৭ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে গতকাল করোনায় আক্রান্ত হয়েছিলো ৫ লাখ ১৮ হাজার ৪৭৩ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিলো ১ হাজার ৭১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩০১ জনের এবং শনাক্ত হয়েছে ৮৮ হাজার ১১ জনের। ব্রাজিলে আক্রান্ত ৩৮ হাজার ৬৪৩ জন এবং মৃত ৩৫০ জন। ইতালিতে আক্রান্ত ৮৮ হাজার ২২১ জন এবং মৃত্যু ২৫৩ জনের। তাইওয়ানে আক্রান্ত ২৫ হাজার ৭১ জন এবং মৃত্যু হয়েছে ৩৭ জনের। জাপানে মৃত ৫৫ জন এবং আক্রান্ত ১ লাখ ৫৪ হাজার ১১ জন।

একই সময়ে অস্ট্রেলিয়ায় করোনাভাইরাসে মৃত ১০০ জন এবং আক্রান্ত ৪৬ হাজার ২০৯ জন। রাশিয়ায় সংক্রমিত হয়েছেন ৬ হাজার ১৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৪৭ জনের। থাইল্যান্ডে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮২৮ জন এবং ৩৫ জনের মৃত্যু হয়েছে। চিলিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৩৩ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বে করোনায় মৃত্যু ও আক্রান্ত বেড়েছে

আপডেট টাইম : ০৯:৫৬:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ জুলাই ২০২২