ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বব্যাপী করোনাভাইরাস একদিনে করোনায় হাজারের বেশি মৃত্যু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ৩৩৭ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্বাসতন্ত্রের রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিশ্বে ১ হাজার ৭১ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে তিনশ বেড়েছে। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৬৪ লাখ ৪ হাজার ৬০৭ জনে পৌঁছেছে।

একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ লাখ ১৮ হাজার ৪৭৩ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় নতুন শনাক্ত রোগীর সংখ্যা ৭০ হাজারের বেশি কমেছে। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ৫৭ কোটি ৫৭ লাখ ২ হাজার ৭৯ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসের শুরু থেকে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে মঙ্গলবার সকালের দিকে এ তথ্য পাওয়া গেছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে জাপানে। এ সময়ে দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭২ হাজার ৬৭৩ জন এবং মারা গেছেন ৩৩ জন। করোনা মহামারির শুরু থেকে পূর্ব এশিয়ার এ দেশটিতে এখন পর্যন্ত ১ কোটি ১৩ লাখ ৪৬ হাজার ৫৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৩১ হাজার ৮৮৫ জন মারা গেছেন।

অন্যদিকে দৈনিক প্রাণহানির তালিকায় শীর্ষে উঠে এসেছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটি করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯২ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৩০ হাজার ৬০৯ জন। অপরদিকে মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৩৬ লাখ ২১ হাজার ৯৬৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৭৭ হাজার ২১৩ জনের।

যুক্তরাষ্ট্রে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫১ হাজার ৩২০ জন এবং মারা গেছেন ১১৭ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এ দেশটিতে এখন পর্যন্ত ৯ কোটি ২৩ লাখ ২১ হাজার ৯০৫ জন আক্রান্ত হয়েছেন এবং ১০ লাখ ৫২ হাজার ৪০৫ জন মারা গেছেন।

ইতালিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৬৯৯ জন এবং মারা গেছেন ১০৪ জন। করোনা মহামারির শুরু থেকে ইউরোপের এ দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৬ লাখ ৮৪ হাজার ১৮২ জন করোনায় আক্রান্ত হয়েছেন এবং ১ লাখ ৭০ হাজার ৯৭৯ জন মারা গেছেন।

রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৪ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৫৭১ জন। এছাড়া মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৮২৬ জন এবং মৃত্যু হয়েছে ৩ লাখ ৮২ হাজার ১৮৯ জনের।

চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বব্যাপী করোনাভাইরাস একদিনে করোনায় হাজারের বেশি মৃত্যু

আপডেট টাইম : ১০:৫৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২