ঢাকা ০৪:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সাথে প্রেম, অস্বীকার করলেন ইলন মাস্ক

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
  • ২৪১ বার

হাওর বার্তা ডেস্কঃ টেসলার মালিক ইলন মাস্কের সাথে গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের স্ত্রী নিকোল শানাহানের প্রেমের সম্পর্ক ছিল – এমন এক খবর বেরুনোর পর মি. মাস্ক তা অস্বীকার করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক খবরে বলা হয়, কথিত ওই প্রেমের সম্পর্কের কারণে ব্রিনের সাথে ইলন মাস্কের বন্ধুত্ব ভেঙে যায়। টুইটারে পোস্ট করা ওই রিপোর্টটির একটি লিংকের জবাব দিয়ে মাস্ক লেখেন, এ খবর পুরোপুরিই আজগুবি। –বিবিসি বাংলা

তিনি বলেন, ব্রিনের সাথে তার এখনো বন্ধুত্ব রয়েছে এবং গত রাতেও একটি পার্টিতে তারা দু’জনে যোগ দিয়েছিলেন। ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে ঘটনা সম্পর্কে ওয়াকিবহাল লোকদের উদ্ধৃত করে বলা হয়. গত বছরের শেষ দিকে মাস্ক অল্প কিছুকালের জন্য শানাহানের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। এর পরে ব্রিন এ বছরের শুরুর দিকে বিবাহ বিচ্ছেদের আবেদন করেন, এবং পরিণামে এই দুই টেক ধনকুবেরের বন্ধুত্ব ভেঙে যায়।

কিন্তু মাস্ক তার টুইটে লেখেন, নিকোলের সাথে আমার গত তিন বছরে মাত্র দু’বার দেখা হয়েছে এবং দু’বারই আশেপাশে অনেক লোকজন ছিল। এতে রোমান্টিক কিছুই ছিল না। ডিসেম্বর মাসে কথিত ওই প্রেমের সময়টায় মি. ব্রিন ও তার স্ত্রীর সেপারেশন হয়ে গেলেও তারা একসাথেই থাকতেন – মিজ শানাহানের ঘনিষ্ঠ একজনকে উদ্ধৃত করে লিখেছে ওয়াল স্ট্রিট জার্নাল। শানাহান ও মি. ব্রিন এখন তাদের বিবাহবিচ্ছেদের আপোষরফায় কি থাকবে – তা নিয়ে দরকষাকষি করছেন, যার পরিমাণ ১০০ কোটি ডলার পর্যন্ত হতে পারে বলে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে।

শানাহান নিজে একজন ক্যালিফোর্নিয়া-ভিত্তিক আইনজীবী এবং আইনবিষয়ক প্রযুক্তি কোম্পানি ক্লিয়ারএ্যাকসেসআইপি এবং বায়া-ইকো ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা।

অন্যদিকে ইলন মাস্ককে বলা হয় হয় পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি – যার সম্পদের পরিমাণ ২৪,০০০ কোটি ডলারেরও বেশি। তিনি বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও রকেট ফার্ম স্পেসএক্সের প্রধান, এবং তার কোম্পানি পরিচালনা-পদ্ধতি এবং ব্যক্তিগত জীবন – এ দুয়ের জন্যই মি. মাস্ক সংবাদমাধ্যমের আগ্রহের পাত্র।

মাসের শুরুর দিকে ইলন মাস্ক কিছু টুইট বার্তায় দৃশ্যতঃ নিশ্চিত করেন যে ২০২১ সালের শেষ দিকে তারই প্রযুক্তি কোম্পানি নিউরালিংকের একজন নির্বাজী শিভন জিলিসের গর্ভে তার দুই যমজ সন্তান হয়েছে। এর কয়েক সপ্তাহ আগে তার কন্যা ভিভিয়ান তার সাথে সম্পর্কচ্ছেদ করেন। অন্যদিকে সের্গেই ব্রিনের সম্পদের পরিমান ৯,৫০০ কোটি ডলার এবং পৃথিবীর শীর্ষ ধনীদের এক তালিকায় তিনি আছেন অষ্টম স্থানে। এ ব্যাপারে মন্তব্য চেয়ে বিবিসির অনুরোধে শানাহান, ব্রিন এবং গুগলের সাড়া পাওয়া যায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

গুগলের সহ-প্রতিষ্ঠাতার স্ত্রীর সাথে প্রেম, অস্বীকার করলেন ইলন মাস্ক

আপডেট টাইম : ০৯:৫০:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২