ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

আবারও দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন রণতরী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২
  • ১৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউএসএস বেনফোল্ড নামে আমেরিকার সপ্তম নৌবহরের একটি রণতরী বুধবার দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের একটি দ্বীপের কাছে চলে আসে।

দক্ষিণ চীন সাগরের বিতর্কিত অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজের উপস্থিতি ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। খবর সিএনএনের।

আমেরিকার সপ্তম নৌবহরের ওই ক্ষেপণাস্ত্রবাহী ডেস্ট্রয়ার শ্রেণির রণতরী চীনের হুশিয়ারি অগ্রাহ্য করে দক্ষিণ চীন সাগরের প্যারাসেল দ্বীপপুঞ্জের একটি দ্বীপের কাছে চলে যায়।

যুক্তরাষ্ট্র অবশ্য চীনের সমুদ্রপথে অনুপ্রবেশের অভিযোগ অস্বীকার করেছে। জাপানের ওকুসুকায় অবস্থিত সপ্তম নৌবহরের মুখপাত্র লেফটেন্যান্ট নিকোলাস লিঙ্গো জানিয়েছেন, নৌচলাচলে স্বাধীনতা সংক্রান্ত আন্তর্জাতিক বিধি মেনেই প্যারাসেল দ্বীপপুঞ্জের পাশ দিয়ে গিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ। তিনি বলেন, এ বছর দ্বিতীয় বার এমন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

পৃথিবীর অন্যতম ব্যস্ত সমুদ্র অঞ্চল দক্ষিণ চীন সাগরের বেশির ভাগ অংশ বহুদিন ধরেই নিজেদের বলে দাবি করে আসছে চীন। সেখানে কৃত্রিম দ্বীপপুঞ্জও তৈরি ফেলেছে তারা।

২০২০ সালে বিতর্কিত প্যারাসেল দ্বীপপুঞ্জের সর্ববৃহৎ দ্বীপ উডি আইল্যান্ডে এইচ-৬ জে বোমারু বিমান মোতায়েন করে চীন। আমেরিকার পাশাপাশি ভিয়েতনাম এবং তাইওয়ানও ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল।

সামরিক বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ চীন সাগরে বেজিংয়ের আধিপত্যে ভাগ বসাতে ধীরে ধীরে সক্রিয় হচ্ছে আমেরিকা। বুধবারের ঘটনা তারই ইঙ্গিত।

প্যারাসেল দ্বীপপুঞ্জের অন্যতম দাবিদার ভিয়েতনাম কয়েক বছর আগেই দক্ষিণ চীন সাগরের ওই অংশে যে প্রাকৃতিক গ্যাস এবং কয়লা ব্লক রয়েছে তা উত্তোলনের জন্য ভারতের সাহায্য চেয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

আবারও দক্ষিণ চীন সাগরে ক্ষেপণাস্ত্রবাহী মার্কিন রণতরী

আপডেট টাইম : ১০:০৭:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জুলাই ২০২২