ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দুই ব্যাগে ৪৫ পিস্তলসহ বিমানবন্দর থেকে দম্পতি গ্রেফতার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২
  • ২৩৯ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই ব্যাগে ৪৫টি বিদেশি পিস্তলসহ এক দম্পতিকে বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা ওই দম্পতির ব্যাগ পরীক্ষা করতে গিয়ে ব্যাগভর্তি এত পিস্তল দেখে চমকে ওঠেন। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার (১৩ জুলাই) ভারতের দিল্লি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, গ্রেফতার দম্পতির নাম জগজিৎ সিংহ ও জসবিন্দর কউর। ভিয়েতনাম থেকে দিল্লিতে ফিরছিলেন তারা। বিমানবন্দরে নামতেই শুল্ক কর্মকর্তাদের হাতে ধরা পড়েন তারা।

প্রাথমিকভাবে পিস্তলগুলোকে বিদেশি বলে ধারণা করছেন শুল্ক অধিদপ্তরের কর্মকর্তারা। তাদের মতে, ৪৫টি পিস্তলের দাম সাড়ে ২২ লাখ টাকা।

ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ জানায়, তারা (দম্পতি) ভিয়েতনাম থেকে প্যারিস হয়ে দিল্লিতে এসেছেন। জগজিৎ সিংহের ভাষ্য অনুযায়ী, পিস্তলগুলো তার ভাই মনজিৎ সিংহ তাকে দিয়েছেন।

কিন্তু মনজিৎ সিংহ কোথায় থাকেন, কেনই বা তাকে পিস্তলগুলো দেওয়া হয়েছে- এর কোনো সদুত্তর পায়নি পুলিশ। এর আগেও ওই দম্পতি তুরস্ক থেকে ২৫টি পিস্তল নিয়ে এসেছিলেন বলে দাবি করছে পুলিশ।

ওই দম্পতি অস্ত্রের ব্যবসা করছেন কী না? কিংবা তারা পাচারকাজের সঙ্গে যুক্ত কী না? এই পিস্তলগুলোই বা কোথায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিলো?- এসব প্রশ্নের উত্তর এখন খুঁজছে দিল্লী পুলিশ। একই সঙ্গে ন্যাশনাল সিকিউরিটি গার্ডও (এনএসজি) এ ঘটনার তদন্ত করছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দুই ব্যাগে ৪৫ পিস্তলসহ বিমানবন্দর থেকে দম্পতি গ্রেফতার

আপডেট টাইম : ০৭:৫০:১৬ অপরাহ্ন, বুধবার, ১৩ জুলাই ২০২২