ঢাকা ০৬:০২ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা আমন ধান নিয়ে বিপাকে কৃষক সোনালি আমনে হাসি, উৎপাদন খরচে দীর্ঘশ্বাস মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযান, ১৫২ বাংলাদেশিসহ আটক ৪৮৯ সৌরবিদ্যুৎ স্থাপনে ২১ হাজার গ্রাহককে সুখবর দিল পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন শিখা অনির্বাণে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা চলবে ড্রোন নজরদারি ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন দেশে তরুণরা কাজের সুযোগ পাচ্ছে কম সশস্ত্র বাহিনী দিবসে রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ জুলাই গণঅভ্যুত্থানে সশস্ত্র বাহিনীর ভূমিকা যুগান্তকারী: প্রধানমন্ত্রী

ঢাকায় শ্রেয়ার কনসার্ট আজ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫
  • ৪৯৭ বার

আজ বে এন্টারটেইনমেন্টের আয়োজনে ‘শ্রেয়া ঘোষালস নাইট’-এ পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল। সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারের নবরাত্রি হলে জমকালো এ কনসার্টটি হবে। এ কনসার্টে অংশ নেয়ার জন্য পাঁচ বছর পর বাংলাদেশে আসছেন শ্রেয়া। এ উপলক্ষে আজ সকালেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার। শ্রেয়ার সঙ্গে একটি বড় যন্ত্রি টিম থাকবে বলেও জানা গেছে। ৫৫০০ দর্শক এ কনসার্টটি উপভোগ করতে পারবেন। এ ছাড়া এক হাজার জন
আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন কনসার্টে। সন্ধ্যা ৭টা ৩০ থেকে রাত ১০টা ৩০ পর্যন্ত তিন ঘণ্টার এ কনসার্টে নিজের জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন শ্রেয়া। উল্লেখ্য, শ্রেয়া ঘোষাল কয়েক বছর ধরেই ধারাবাহিকভাবে বলিউড ছবিতে অনেক জনপ্রিয় গান উপহার দিয়ে আসছেন। পাশাপাশি কলকাতার ছবিতেও তার গাওয়া একাধিক গান জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করেছে। প্লেব্যাক ও স্টেজ প্রোগ্রাম নিয়ে বর্তমানে ব্যাপক ব্যস্ত সময় পার করছেন শ্রেয়া ঘোষাল। ভারতের সর্বকনিষ্ঠ সেরা সংগীতশিল্পী হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও অর্জন করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ওসমান ফারুকের বিকল্প হিসেবে ইশতিয়াক আজিজ উলফাতকে চান করিমগঞ্জ-তাড়াইলের মুক্তিযোদ্ধা ও নেতাকর্মীরা

ঢাকায় শ্রেয়ার কনসার্ট আজ

আপডেট টাইম : ০৫:১১:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০১৫