ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বিশ্বের ‘প্রবীণতম’ রয়্যাল বেঙ্গলের টাইগারের মৃত্য

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাজপাট স্তব্ধ করে চলে গেল ‘রাজা’। বন্দিদশায় মৃত্যু হল বিশ্বের সব চেয়ে বৃদ্ধ ‘রয়্যাল বেঙ্গল টাইগার’-এর। মৃত্যুকালে রাজার বয়স হয়েছিল ২৫ বছর। রোববার স্থানীয় সময় রাত ২টা নাগাদ রাজার মৃত্যুর পর থেকেই থমথমে আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্র।

গত বছর ধুমধাম করেই রাজার ২৫তম জন্মদিন পালন করেছিল বন দফতর। ২০০৮ সালে সুন্দরবনের মাতলা নদী পার করার সময় পিছনের বাঁ দিকের পা খুবলে খেয়েছিল একটি কুমির। সেই সময় প্রায় মরণাপন্ন অবস্থায় রাজাকে জলদাপাড়া বন বিভাগের দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্রে নিয়ে আসা হয়। বেশ কয়েক মাস মৃত্যুর সঙ্গে লড়াই করে নতুন জীবন ফিরে পায় সুন্দরবনের এই পুরুষ রয়্যাল বেঙ্গল টাইগার।

দক্ষিণ খয়েরবাড়ির বাঘ পুনর্বাসন কেন্দ্র সূত্রে খবর, তার খাঁচার গরাদের সামনে বনকর্মীরা দাঁড়িয়ে কথা বললে তা রাজার পছন্দ হত না। বৃহস্পতিবার বাদে সপ্তাহের বাকি দিনগুলিতে রাজার খাবারের তালিকায় থাকে দশ কেজি মাংস। পানির সঙ্গে গ্লুকোজ, ওআরএস মিশিয়ে দেয়া হত রাজাকে। এক বনকর্মীর দাবি, গোসল না করলে নাকি রাজার ঘুম হত না!

বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, বার্ধক্যজনিত কারণেই রাজার মৃত্যু হয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার সাধারণত গড়পরতা বছর কুড়ি বাঁচে। সে দিক দিয়ে রাজাই বিশ্বের সব চেয়ে বয়স্ক রয়্যাল বেঙ্গল টাইগার বলে জানাচ্ছেন বনকর্মীরা।

সূত্র: টিওআই

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বিশ্বের ‘প্রবীণতম’ রয়্যাল বেঙ্গলের টাইগারের মৃত্য

আপডেট টাইম : ০৪:৪৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২