ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

৯৪ বছরে ১০০ মিটারে সোনা জিতলেন নারী

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২০৩ বার

হাওর বার্তা ডেস্কঃ সোনার পদক জিতে ৯৪ বছর বয়সে তাক লাগিয়ে দিয়েছেন ভগবানি দেবী। ১০০ মিটার দৌড়ে এমন অর্জন ভারতীয় এ নারীর। ফলে এখন বিশ্বের দ্রুততমা প্রবীণা তিনিই।
মাত্র ২৪.৭৪ সেকেন্ডে ১০০ মিটার দৌড়ে সোনা জয় করেছেন তিনি। ৯৪ বছরের ভগবানি যে গতিতে দৌড় শেষ করেছেন, তাতে অবাক হয়েছেন অনেকেই। বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও সাফল্য পেয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন শটপাটে।

তার সাফল্যে উচ্ছ্বসিত ভারতের কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রণালয়ও। দেশটির যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ৯৪ বছরের ভগবানি দেবী আরও একবার প্রমাণ করলেন বয়স কোনো বাধা নয়। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ১০০ মিটার দৌড়ে। সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। এছাড়াও শটপাটে জিতেছেন ব্রোঞ্জ পদক।
ফিনল্যান্ডের ট্যাম্পারে ২৯ জুন থেকে ১০ জুলাই পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে প্রতিযোগীর বয়স হতে হয় কমপক্ষে ৩৫ বছর। সেখানে ৯৪ বছরের ভগবানির ১০০ মিটার দৌড়ে সোনা জয় বিশেষ কৃতিত্ব বলেই মনে করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

৯৪ বছরে ১০০ মিটারে সোনা জিতলেন নারী

আপডেট টাইম : ১১:১১:০১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২