ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

এরদোগান ইউক্রেন যুদ্ধ থামাতে বললেন পুতিনকে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২৩৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাডিমির পুতিনকে এবার থামতে বললেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার ইউক্রেন পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে ফোনালাপের সময় এরদোগান এ আহ্বান জানান। খবর আনাদোলুর।

এ সময় দুই নেতার মধ্যে ইউক্রেন থেকে শস্য রফতানির জন্য কৃষ্ণসাগরে নিরাপদ করিডোর তৈরি এবং সিরিয়ার পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে মঙ্গলবার এসব কথা জানায়। এতে বলা হয়, এরদোগান জাতিসংঘের পরামর্শ অনুসারে ইউক্রেন থেকে শস্য রফতানির জন্য কৃষ্ণসাগরে দ্রুত নিরাপদ করিডোর তৈরির তাগিদ দেন।

এছাড়া, ইউক্রেনে দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে পুতিনকে অনুরোধ করেছেন এরদোগান।

উল্লেখ্য, রাশিয়া ও ইউক্রেন- দুই দেশের সঙ্গেই ভালো সম্পর্ক তুরস্কের। এ জন্য প্রথম থেকেই বিবদমান দেশ দুটির মধ্যকার এ যুদ্ধ থামানোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এরদোগান।

এ ব্যাপারে তুরস্ক মধ্যস্থতা করার জন্য একাধিকবার প্রস্তাব দিয়েছে দেশ দুটিকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

এরদোগান ইউক্রেন যুদ্ধ থামাতে বললেন পুতিনকে

আপডেট টাইম : ১১:০৪:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২