ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শিনজো আবের মৃত্যুতে লাভ, জিতল তার দল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ নিজ দলের নির্বাচনী প্রচারণা চালানোর সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে শুক্রবার নারায় আততায়ীর গুলিতে প্রাণ হারান৷

বিশ্লেষকরা বলছিলেন, নির্বাচনের দুদিন আগে দলপ্রধানের এমন মৃত্যুতে লাভ হবে লিবারেল ডেমোক্রেটিক পার্টির। এ দলটির প্রতি মানুষ আরও বেশি সমর্থন বাড়বে।

সেটাই প্রমাণিত হলো। রোববার জাপানে অনুষ্ঠিত উচ্চ কক্ষের সংসদ নির্বাচনে জয় লাভ করেছে আবের দল।

বার্তা সংস্থা এএনআইয়ের খবরে বলা হয়েছে, আবের দল লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতৃত্বাধীন জোট ৭৬টি আসন জিতেছে।

পার্লামেন্টে উচ্চকক্ষে আসনসংখ্যা ১২৫। নির্বাচনে এলডিপি আসন জিতেছে ৬৩টি। আর জোটের সহযোগী দল কোমেইতো আসন পেয়েছে ১৩টি।

এই নির্বাচনের সবচেয়ে বেশি লাভবান হয়েছে ফুমিও কিশিদা ও তার দল এলডিপি। কারণ, এই নির্বাচনে জয়লাভ করার কারণে তাকে আগামী তিন বছর আর নির্বাচনের মধ্য দিয়ে যেতে হবে না।

দ্য জাপান টাইমসের খবরে বলা হয়েছে, ফুমিওসহ দলটির নেতারা শনিবার কালো ব্যাচ ও টাই পরে গণমাধ্যমের সামনে উপস্থিত হয়েছিলেন। এ ছাড়ার আবের স্মরণে নীরবতাও পালন করেন তারা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শিনজো আবের মৃত্যুতে লাভ, জিতল তার দল

আপডেট টাইম : ১০:২৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ জুলাই ২০২২