ঢাকা ০৫:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ক্ষমতা না ছাড়া পর্যন্ত প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ভবন ছাড়বেন না শ্রীলংকার বিক্ষোভকারীরা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ শ্রীলংকার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী ক্ষমতা না ছাড়া পর্যন্ত তাদের বাড়ি নিজেদের নিয়ন্ত্রণে রাখার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা। তারা বলেছেন, দুই নেতা পতদ্যাগ করলেই কেবল তারা তাদের বাড়ি থেকে অবরোধ তুলে নেবেন।

শ্রীলংকার পার্লামেন্টের স্পিকার জানিয়েছেন, আগামী ১৩ জুলাই পদত্যাগ করবেন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। তবে শনিবার প্রেসিডেন্ট ভবন ছাড়া গোতাবায়া রাজাপাকসেকে নিজে সরাসরি কিছু বলেননি, তাকে আর জনসম্মুখেও দেখা যায়নি। তিনি আসলে কোথায় আছেন, সে অবস্থানও এখনো পরিষ্কার নয়।

লংকান সামরিক বাহিনীর একটি সূত্র কেবল এইটুকু জানিয়েছে, গোতাবায়া এখন নৌবাহিনীর জাহাজে আছেন এবং তিনি শ্রীলংকার জলসীমাতেই আছেন।

এর আগে শ্রীলংকার সাবেক প্রধানমন্ত্রী ও গোতাবায়ার বড় ভাই মাহিন্দা রাজাপাকসেও বিক্ষোভের মুখে নৌবাহিনীর জাহাজে আশ্রয় নিয়েছিলেন। তবে তিনি এখন ঠিক কোথায় আছেন, সে বিষয়টিও এখনো পরিষ্কার নয়।

এ দিকে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে প্রাসাদ ছাড়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে নিজেই পদত্যাগ করার প্রস্তাব দিয়েছিলেন। বিক্ষোভকারীরাও চাইছেনে, তাদের পদত্যাগের মধ্য দিয়েই শুরু হোক শ্রীলংকার নতুন অধ্যায়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ক্ষমতা না ছাড়া পর্যন্ত প্রেসিডেন্ট-প্রধানমন্ত্রীর ভবন ছাড়বেন না শ্রীলংকার বিক্ষোভকারীরা

আপডেট টাইম : ১০:২৩:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ১১ জুলাই ২০২২