ঢাকা ০৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

আজ প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০১৬
  • ৫০০ বার

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে তিনি সেখানে যাবেন। তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় জানিয়েছে।

লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।

ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।

সেখান থেকে বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।

শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে।

সব মিলেয়ে ৭ দিন বিদেশ সফর শেষে ২১ মে তার ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

আজ প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন

আপডেট টাইম : ০৮:০৩:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মে ২০১৬