ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাজ্যের ‘শক্তিশালী অস্ত্র’ ধ্বংস করার দাবি রাশিয়ার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার দাবি করেছে, যুক্তরাজ্যের পাঠানো দুটি শক্তিশালী জাহাজ বিধ্বংসী হারপুন মিসাইল ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে রুশ সেনারা।

রাশিয়ার দাবি, যুক্তরাজ্যের পাঠানো হারপুন মিসাইল ব্যবস্থা ওডেসাতে রেখেছিল ইউক্রেন।

হারপুন মিসাইল ব্যবস্থাটি ডিজাইন করেছে যুক্তরাষ্ট্র। এটি অন্যতম শক্তিশালী অস্ত্র, যেটি ন্যাটোভুক্ত দেশগুলো ইউক্রেনকে সহায়তা হিসেবে পাঠিয়েছে।

যুক্তরাজ্যের পাঠানো শক্তিশালী অস্ত্র ধ্বংস করে দেওয়ার পর সাংবাদিকদের রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, তাদের যে (সামরিক) শক্তি আছে, সেটির খুব ছোট একটি অংশই এখন পর্যন্ত ইউক্রেনে ব্যবহার করেছে রাশিয়া।

এদিকে এর আগে যুক্তরাষ্ট্রের পাঠানো দুটি হিমারস মাল্টিপল রকেট লঞ্চার ধ্বংস করে দেওয়ার দাবি করেছিল রাশিয়া।

কিন্তু পরবর্তীতে ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়, হিমারস ধ্বংস করার যে দাবি রাশিয়া করেছে, সেটি মিথ্যা।

তবে রাশিয়ার ধ্বংস করার দাবি এবং রাশিয়ার দাবিকে মিথ্যা বলার বিষয়টি যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাজ্যের ‘শক্তিশালী অস্ত্র’ ধ্বংস করার দাবি রাশিয়ার

আপডেট টাইম : ১০:৪০:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ৯ জুলাই ২০২২