ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সহকর্মীর গর্ভে ইলন মাস্কের জমজ সন্তান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২
  • ১৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ নবমবারের মতো বাবা হয়েছেন বিশ্বের ধনী ব্যক্তি ও ইলেকট্রিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার মালিক ইলন মাস্ক। তার প্রতিষ্ঠানে কর্মরত শীর্ষ নারী কর্মকর্তা শিভন জিলিস এ যমজ সন্তানদের জন্ম দেন বলে জানা যায়।

যুক্তরাষ্ট্রের ব্যবসা বিষয়ক গণমাধ্যম বিজনেস ইনসাইডার জানিয়েছে, গত নভেম্বরে যমজ সন্তানের বাবা হয়েছেন ইলন। তার চিপ স্টার্টআপ নিউরালিংকের শীর্ষ কর্মকর্তা শিভন জিলিস এ যমজ সন্তানের জন্ম দেন। ইলন এবং জিলিস এপ্রিল মাসে এ যমজ সন্তানের নাম পরিবর্তনের জন্য আদালতে একটি পিটিশন দায়ের করেন।
সম্প্রতি ওই পিটিশনের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। এ নিয়ে নবম সন্তানের বাবা হলেন ইলন। এর আগে, কানাডার গায়িকা গ্রাইমসের সঙ্গে তার দুই সন্তান হয়। এরপর কানাডার প্রখ্যাত লেখিকা প্রথম স্ত্রী জাস্তিন উইলসনের সঙ্গে পাঁচ সন্তান রয়েছে। গত বছরের ডিসেম্বর মাসে গ্রাইমস এবং ইলনের ঘরে দ্বিতীয় সন্তানের জন্ম নেয়। তবে তত দিনে তাদের সম্পর্কের সুতো কেটে গিয়েছিল বলে শোনা যায়। আলাদা থাকতে শুরু করেন তারা।

গ্রাইমসের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন চলার সময় প্রাক্তন প্রেমিকা হলিউড অভিনেত্রী অ্যাম্বার হার্ডের সঙ্গে ইলন নতুন করে সম্পর্কে জড়ান বলে শোনা যায়। তবে অ্যাম্বারের প্রাক্তন স্বামী জনি ডেপের সঙ্গে সে সময় বিবাহবিচ্চেদ নিয়ে মামলা চলছিল। ফলে সে সময় কিছুটা মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন অ্যাম্বার। তাই আর তাদের মধ্যে সম্পর্কের জোড়াও লাগেনি।
ইলন মাস্কের যমজ সন্তানের মা নিউরালিংকে যোগ দেন ২০১৭ সালে। শিভন জিলিস নিউরালিংকের পাশাপাশি টেসলার প্রজেক্ট ডিরেক্টর হিসেবেও নিযুক্ত হন। ইলনের সঙ্গে টুইটারের চুক্তি পাকা হয়ে গেলে সেখানে শিভনকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যেতে পারে জানা যায়। তবে সম্পর্ক বা সন্তান কোন কিছু নিয়েই প্রকাশ্যে কোন মন্তব্য করেননি ইলন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সহকর্মীর গর্ভে ইলন মাস্কের জমজ সন্তান

আপডেট টাইম : ০৯:৫৭:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ জুলাই ২০২২