ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের প্রাণহানি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২
  • ২০৯ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানে প্রবল বর্ষণে অন্তত ৭৭ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৩৯ জনের মৃত্যু হয়েছে বেলুচিস্তান প্রদেশে। দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী শেরি রেহমান এ তথ্য নিশ্চিত করেছেন। খবর জিও নিউজের।

শেরি রেহমান এত মৃত্যুর ঘটনাকে জাতীয় দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন। কারণ প্রবল বর্ষণে শতাধিক বাড়িঘর ধ্বংস হয়েছে। তাছাড়া ভারি বর্ষণ অব্যাহত থাকায় উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে বলেও জানান তিনি।

জলবায়ুবিষয়ক মন্ত্রী বলেন, জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) বর্ষা মৌসুমকে কেন্দ্র করে একটি পরিকল্পনা তৈরি করেছে। তবে ক্ষয়ক্ষতি এড়াতে সাধারণ মানুষকে নিরাপদে থাকতে বলা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন, মৃত্যু ও ধ্বংস এড়াতে আমাদের একটি ব্যাপক পরিকল্পনা দরকার। কারণ এই দুর্যোগ জলবায়ু পরিবর্তনের কারণে ঘটছে।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ জানিয়েছে, বৃষ্টি থামার কোনো লক্ষণ নেই। আরও একদিন ভারি বৃষ্টি থাকবে। তাছাড়া নিম্নাঞ্চলে জলাবদ্ধতার বিষয়ে সতর্ক করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পাকিস্তানে প্রবল বর্ষণে ৭৭ জনের প্রাণহানি

আপডেট টাইম : ১১:১৬:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ জুলাই ২০২২