ঢাকা ০৫:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২
  • ২০৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের শিকাগো নগরীর কাছেই ৪ জুলাই স্বাধীনতা দিবসের প্যারেডে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনার পর ২৪ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিকাগো নগর কর্তৃপক্ষ।

সোমবার (৪ জুলাই) হাইল্যান্ড পার্কে এই হামলা হয় বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। খবর বিবিসির।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, শিকাগোর শহরতলী হাইল্যান্ড পার্কে স্থানীয় সময় সকাল ১০টার দিকে প্যারেড (কুচকাওয়াজ) শুরুর প্রায় ১০ মিনিট পরই কয়েকটি গুলির শব্দ শোনা যায়। এতে অকস্মাৎ অনুষ্ঠান বন্ধ হয়ে যায়।

হামলার পর আইনপ্রয়োগকারী সংস্থাগুলো সন্দেহভাজন বন্দুকধারীর খোঁজ করছে বলে জানিয়েছে শিকাগো কর্তৃপক্ষ। প্রমাণ হিসেবে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছেন বলেও জানান তারা। এ ঘটনার পর হাইল্যান্ড পার্কের চারপাশের এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে।

এদিকে, গুলির ঘটনায় কুচকাওয়াজে অংশ নেওয়া অনেককেই পালাতে দেখা গেছে। তাদের কেউ কেউ রক্তাক্ত ছিলেন। প্রত্যক্ষদর্শীরা ঘটনাস্থলে কম্বলে ঢাকা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখার কথাও জানিয়েছেন।

স্থানীয় পুলিশ কমান্ডার ক্রিস ও নীল বলেছেন, বন্দুকধারী একজন তরুণ শ্বেতাঙ্গ পুরুষ। তার কাছে অস্ত্র আছে এবং তিনি বিপজ্জনক। তারা ১৮ থেকে ২০ বছর বয়সী এই শ্বেতাঙ্গ অস্ত্রধারীকে এখনও খুঁজছেন বলেও জানান তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের প্যারেডে গুলি, নিহত ৬

আপডেট টাইম : ১০:২৫:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২