ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
  • ২১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে পারিবারিক সহিংসতায় অভিযুক্ত ওয়ারেন্টভুক্ত এক আসামি গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন আরও পাঁচ পুলিশ সদস্য। হামলাকারী ওই ৪৯ বছর বয়সি আসামি ল্যান্স স্টোরজকে পুলিশ পরে তাদের হেফাজতে নিয়েছে। খবর বিবিসির।

ফ্লয়েড কাউন্টির শেরিফ জন হান্ট বলেছেন, ওয়ারেন্টভুক্ত ওই আসামির বাড়ি পৌঁছানোর পর পুলিশ কর্মকর্তাদের ওপর গুলিবর্ষণ শুরু করে ওই ব্যক্তি।

কেন্টাকির পূর্বাঞ্চলীয় পাহাড়ি অংশে ১৬৬ অধিবাসী অধ্যুষিত ছোট শহর অ্যালেনে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ওই ঘটনা ঘটে।

নিহত তিন পুলিশ কর্মকর্তা হচ্ছেন— ক্যাপ্টেন রাল্ফ ফ্রেসার, ডেপুটি উইলয়াম পেট্রি ও কুকুর পরিচালনাকারী জ্যাকব শাফিনস।

শাফিনস পুলিশের যে কুকুরটি দেখভালের দায়িত্বে ছিলেন, গুলিতে কে৯ ড্রাগো নামের ওই কুকুরটিও মারা গেছে।

ক্যাপ্টেন ফ্রেসার কেন্টাকির প্রেস্টনবার্গ পুলিশ বিভাগে ৩৯ বছর কাজ করেছেন। তার মৃত্যুতে শোক জানিয়ে পুলিশ বলেছে, শেষ মুহূর্ত পর্যন্ত তিনি সম্মান ও গৌরবের সঙ্গে দায়িত্ব পালন করে গেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে ৩ পুলিশ নিহত

আপডেট টাইম : ০৪:২৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২