ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রফতানি ৩ গুণ বেড়েছে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২
  • ২০১ বার

হাওর বার্তা ডেস্কঃ মার্কিন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রফতানি ৩ গুণ বেড়েছে। এই তথ্য জানিয়েছে অপরিশোধিত তেল রফতানিকারক দেশগুলোর সংস্থা ওপেক।

সংস্থাটি শুক্রবার তার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে।  এতে বলা হয়েছে, ২০২১ সালে এই সংস্থার তেল খাতে আয় শতকরা ৭৭ ভাগ বৃদ্ধি পেয়েছে। খবর মেহের নিউজের।

ওপেকের  প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ২০২১ সালে তেল বিক্রি করে ২৫ বিলিয়ন ৩১৩ মিলিয়ন ডলার আয় করেছে।

২০২০ সালের তুলনায় ইরানের এই আয় ছিল তিন গুণেরও বেশি। ২০২০ সালে ইরান মাত্র ৭ বিলিয়ন ৯১৪ মিলিয়ন ডলারের তেল বিক্রি করেছিল।

ওপেক এমন সময় ইরানের তেল বিক্রির এই পরিসংখ্যান তুলে ধরল যখন তেহরানের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বলেছিল, ইরানের তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনা হবে। তবে তেহরানও ঘোষণা দিয়েছিল, দেশটি যতটুকু পরিমাণ তেল রফতানি করতে চাইবে তা আটকানোর সাধ্য কারো নেই।

বর্তমান জো বাইডেন প্রশাসন ট্রাম্প প্রশাসনের ইরাননীতি হুবহু অনুসরণ করে গেলেও বেড়েছে দেশটির তেল রফতানি।

এদিকে ওপেক জানিয়েছে, গত বছর তেল রফতানি করে সংস্থাভুক্ত দেশগুলো ৫৬০ বিলিয়ন ডলার আয় করেছে যা তার আগের বছরের তুলনায় শতকরা ৭৭ ভাগ বেশি।

২০২০ সালে ১৩ সদস্যবিশিষ্ট ওপেক তেল খাতে আয় করেছিল মাত্র ৩১৭ বিলিয়ন ডলার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানের তেল রফতানি ৩ গুণ বেড়েছে

আপডেট টাইম : ১০:৫৭:২৫ পূর্বাহ্ন, শনিবার, ২ জুলাই ২০২২