ঢাকা ০৫:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ২০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে বৃহস্পতিবার শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। মার্কোস জুনিয়রের ডাকনাম বং বং।

গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি বড় ব্যবধানে জয় পান। বিজয়ে ভূমিকা রাখেন বিদায়ী প্রেসিডেন্ট দুতের্তের মেয়ে সারা দুতের্তে। তিনি ইতোমধ্যে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। খবর আলজাজিরার।

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্টের বড় পরিচয় হচ্ছে, তিনি সাবেক স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোসের ছেলে। ১৯৮৬ সালের গণঅভ্যুত্থানে ফার্দিনান্দ মার্কোসের পতনের মধ্য দিয়ে ফিলিপাইনের রাজনীতি থেকে মার্কোস পরিবার বিদায় নিয়েছিল।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় জাদুঘরে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে শপথ নেন মার্কোস জুনিয়র। ৬৪ বছর বয়সি এ রাজনীতিক এমন সময়ে দায়িত্বে এলেন যখন দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি দীর্ঘ মহামারির ধাক্কা সামলানোর পর্যায়ে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও ক্রমবর্ধমান ঋণের চাপে আছে।ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের শপথের মধ্য দিয়ে রদ্রিগো দুতের্তে বিদায় নিলেও তার পরিবার ক্ষমতার অংশীদার হিসেবেই থাকছে।

রদ্রিগোর মেয়ে সারার মাধ্যমে তিনি নিজের স্বার্থ অক্ষুণ্ণ রাখতে সক্ষম হবেন বলে ধারণা করা হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

শপথ নিলেন ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র

আপডেট টাইম : ১১:১১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২