ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মনিপুরে ভূমিধসে ৫৫ জনের মৃত্যু, ৭ মৃতদেহ উদ্ধার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২
  • ১৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রবল বর্ষণ ও তার ফলে সৃষ্ট ভূমিধসে ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য মনিপুরের ননি জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে ৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। ইতোমধ্যে ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, ধ্বংসস্তুপে চাপা পড়া বাকিদের মৃতদেহ উদ্ধারে তৎপরতা চালাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। ননি জেলার যে এলাকায় ভূমিধস হয়েছে, সেটি জেলার প্রত্যন্ত পাহাড়ি ও জঙ্গলাকীর্ণ এলাকা এবং সেখানে রেলপথ নির্মাণ কাজ চলছিল বলে রয়টার্সকে জানিয়েছেন জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে। বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার দিকে ঘটে এই দুর্যোগ।

ভূমিধসের পর ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলের দিকে রওনা হলেও প্রবল বৃষ্টি ও ঝড়ো আবহাওয়ার কারণে তাদের পৌঁছাতে কিছু বিলম্ব হয়। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থল থেকে ১৯ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন বলে নিশ্চিত করেছেন ম্যাজিস্ট্রেট।

রয়টার্সকে তিনি বলেন, ‘যখন ভূমিধস ঘটে, সেসময় সেখানে ৮১ জন ছিল। এখন পর্যন্ত ১৯ জনকে জীবিত ও ৭ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি যে ৫৫ জন রয়েছে, তাদের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম।’

চলতি মাসে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় ৭ প্রদেশ (সেভেন সিস্টার্স) ও বাংলাদেশে অস্বাভাবিক পর্যায়ের বর্ষণ হয়েছে। আবহাওয়াবিদদের মতে, ২০২২ সালের জুন মাসে যে পরিমাণ বৃষ্টি হয়েছে বিগত কোনো বছরে এই মাসে এত বৃষ্টিপাত দেখা যায়নি।
ইতোমধ্যে প্রবল বর্ষণ, বন্যা ও ভূমিধসে সেভেন সিস্টার্স ও বাংলাদেশে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে।

এদিকে, ভারতের প্রতিরক্ষা বাহিনীর উত্তর-পূর্বাঞ্চলীয় শাখা এক বিবৃতিতে জানিয়েছে, ননি জেলার ওই এলাকায় আরও ভূমিধসের শঙ্কা রয়েছে এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে প্রতিরক্ষা বাহিনীর সদস্যরাও উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছে। হতাহতদের লোকালয়ে আনতে সামরিক বাহিনীর হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

সূত্র : রয়টার্স।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মনিপুরে ভূমিধসে ৫৫ জনের মৃত্যু, ৭ মৃতদেহ উদ্ধার

আপডেট টাইম : ১০:৫২:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১ জুলাই ২০২২