ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বংবং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২
  • ৩৫৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন সাবেক স্বৈরশাসক ফের্দিনান্দ এমানুয়েল মার্কোসের ছেলে বংবং মার্কোস। জন বিদ্রোহে পদচ্যুত ও নির্বাসিত হওয়ার ৩৬ বছর পর ফিলিপিনের শাসনভার গ্রহণ করলেন তিনি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুন) ৬৪ বছর বয়সী বংবং মার্কোস শপথ পাঠ করেন। তার রাজ্যাভিষেক এশিয়ার অন্যতম বিখ্যাত রাজনৈতিক রাজবংশের জন্য একটি বিরাট প্রত্যাবর্তন হিসেবে দেখা হচ্ছে।

বংবং হিসেবে দেশব্যাপী পরিচিত হলেও তার আসল নাম ফের্দিনান্দ মার্কোস জুনিয়র। তার মায়ের নাম ইমেলদা মার্কোস। তিনি দেশটির সাবেক ফার্স্ট লেডি। এবং নিজের সংগ্রহে তিন হাজার জোড়া জুতার রাখায় তিনি দুনিয়াব্যাপী সমালোচিত ছিলেন। বংবংয়ের বাবা ফিলিপিন্সের সাবেক প্রেসিডেন্ট। একজন স্বৈরশাসক হিসেবে তার নাম দুনিয়াব্যাপী সমাদৃত।

চলতি বছর মে মাসে ফিলিপাইনে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিরল ভূমিধ্বস বিজয় অর্জন করেন বংবং। হারিয়ে দেন নিজ দেশে সময়ের আলোচিত প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তেকে। নির্বাচনে জয় পেতে বংবং তার পরিবারের ভাবমূর্তিকে পরিবর্তন করেছিলেন বলে মন্তব্যে করেছিলেন সমালোচকরা।

নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর জনগণের উদ্দেশে বংবং বলেন, দেশের সব নাগরিক যাতে উপকৃত হন, তেমন পদক্ষেপ নেওয়া হবে। এবং এটিই আমার পক্ষ থেকে ফিলিপাইনের গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাচনী ম্যান্ডেট। এসময় ভোটারদের অভিনন্দন ও ধন্যবাদ জানান তিনি।

বংবং আরও বলেন, আপনারা হতাশ হবেন না, ভয় পাবেন না। এ সময় নিজের স্বৈরশাসক বাবার কথাও উল্লেখ করে প্রশংসাও করেন তিনি। আরও বলেন, আমার প্রেসিডেন্সি অতীত নিয়ে নয়। বরং ভবিষ্যৎ নিয়ে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন বংবং

আপডেট টাইম : ০৫:০৬:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২