ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বাইডেনের স্ত্রী, মেয়ে-সহ ২৫ জনকে নিষিদ্ধ ঘোষণা মস্কোর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ২৩৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের উপর হামলা শুরুর আগে থেকেই রাশিয়ার উপর বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করে চলেছে আমেরিকা। এ বার তার পাল্টা জবাব দিতে শুরু করল ভ্লাদিমির পুতিনের দেশ। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছে, মোট ২৫ জনকে রাশিয়ায় নিষিদ্ধ করা হয়েছে।

এই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম, জিল বাইডেনের। তিনি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের স্ত্রী এবং সে দেশের ‘ফার্স্ট লেডি’। সেই তালিকায় রয়েছেন বাইডেনের কন্যার নামও।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতিতে জানিয়েছে, রুশ রাজনৈতিক ব্যক্তিত্ব ও জনপ্রিয় ব্যক্তিত্বদের উপর আমেরিকার ক্রমবর্ধমান নিষেধাজ্ঞার প্রতিক্রিয়া হিসেবে আমেরিকার ২৫ জন নাগরিককে ‘স্টপ লিস্ট’-এ রাখা হয়েছে।

এই তালিকায় প্রেসিডেন্ট বাইডেনের স্ত্রী ও মেয়ে ছাড়াও রয়েছেন মাইনের সেনেটর সুসান কলিন্স, কেন্টাকির মিচ ম্যাককোনেল, আইওয়ার চার্লস গ্রাসলি এবং নিউ ইয়র্কের কার্স্টেন হিলিব্রান্ড। এ ছাড়াও আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, গবেষক এবং আমেরিকার প্রশাসনিক কর্মকর্তারাও রয়েছেন এই তালিকায়।

মস্কোর এই নিষেধাজ্ঞার জেরে এই তালিকায় থাকা ব্যক্তিরা রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। সূত্র: এপি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বাইডেনের স্ত্রী, মেয়ে-সহ ২৫ জনকে নিষিদ্ধ ঘোষণা মস্কোর

আপডেট টাইম : ০৬:৫৮:১৪ অপরাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২