ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে মৃত্যু ১৯ জন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ১৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে একটি চারতলা ভবন ধসে ১৯ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও ছয়জন।

সোমবার (২৭ জুন) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মঙ্গলবার বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন (বিএমসি) এ তথ্য জানায়।

 বিএমসি জানায়, ধ্বংসাবশেষ থেকে বেশ কয়েকজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঘাটকোপারের রাজাওয়াদি হাসপাতালে আনাদের মধ্যে ২৮ ও ৩০ বছর বয়সী দুই যুবককে মৃত ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা।

শিবসেনা নেতা আদিত্য ঠাকরে গতকাল (মঙ্গলবার) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেন। সেখানে দমকল কর্মী এবং জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীরা উদ্ধার অভিযান চালাচ্ছে।

মহারাষ্ট্রের মন্ত্রী সুভাষ দেশাই বলেন, নিহতদের প্রত্যেকের পরিবারকে লাখ ৫ লাখ রুপি এবং আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়া হবে।

তিনি বলেন, ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের ঘটনা যেন আর না ঘটে, সে জন্য একটি জরুরি বৈঠক ডাকা হয়েছে।

স্থানীয় সাবেক করপোরেটর প্রবীনা মোরাজকার বলেন, ভবনটির বাসিন্দাদের এবং এলাকার আরও তিনটি ভবনকে খালি করার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। তবে যারা ভাড়া থাকতেন, তারা চলে যাননি।

ওই ভবনের মালিককে এখনও পাওয়া যায়নি বলেও জানান তিনি।

বিএমসির অতিরিক্ত কমিশনার অশ্বিনী ভিদে বলেন, ধসে পড়া ভবনটি জরাজীর্ণ ছিল। ২০১৩ সালে প্রথমবার মেরামতের জন্য এবং পরে ভবনটি ভেঙে ফেলার জন্য নোটিশ দেওয়া হয়েছিল।

তিনি বলেন, ভবনের বাসিন্দারা নিজেদের ঝুঁকি ও খরচে সেখানে থাকবেন বলে অঙ্গীকারনামাও দিয়েছিলেন।

ঘটনাস্থলে ধারণ করা ভিডিওগুলোতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ভবনের ধ্বংসাবশেষ সরিয়ে নিচ্ছে।

এনসিপি নেতা সুপ্রিয়া সুলে বলেন, তিনি ভবন ধসের কারণে প্রাণহানিতে অত্যন্ত দুঃখিত।

প্রাথমিক তদন্তে জানা গেছে, সে সময় ওই ভবনে প্রায় ২১ জন ছিলেন।

চলতি মাসে শহরটিতে এটি তৃতীয় বড় ভবন ধসের ঘটনা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

মুম্বাইয়ে চারতলা ভবন ধসে মৃত্যু ১৯ জন

আপডেট টাইম : ১১:০০:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২