ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

রাজস্থানে মহানবিকে কটূক্তি : দর্জিকে কুপিয়ে হত্যা, কারফিউ জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২
  • ২০৭ বার

হাওর বার্তা ডেস্কঃ মহানবি (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যকারী ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বহিষ্কৃত মুখপাত্র নূপুর শর্মার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় এক দর্জিকে কুপিয়ে হত্যা করেছে দুই যুবক।

মঙ্গলবার (২৮ জুন) দুপুরে রাজস্থানের উদয়পুরে মালদাস এলাকায় নিজ দোকানে ওই দর্জিকে কুপিয়ে হত্যা করা হয়।

 ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনতা সহিংস হয়ে উঠলে পুরো রাজস্থান রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে, ইন্টারনেট ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছে এবং এক মাসের জন্য বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

রাজ্যটির সরকার উদয়পুর ও এর আশপাশে ৬০০ অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে এবং শহরের কিছু অংশে কারফিউ ঘোষণা করেছে।

ভিডিওতে হামলাকারীদের একজনের পোশাকের জন্য মাপ নিতে দেখা যায় দর্জিকে। এরপরই তার ওপর হামলা শুরু হয়।

এই হত্যাকাণ্ডে উদয়পুর এবং রাজ্যজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। মুখ্যমন্ত্রী অশোক গেহলট, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও অন্যান্য নেতারা শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

হত্যাকাণ্ডের ভিডিওটি শেয়ার না করার অনুরোধ করেছে পুলিশ। পুলিশের অতিরিক্ত মহাপরিচালক হাওয়াসিং ঝুমারিয়া আইন শৃঙ্খলা বাহিনী, গণমাধ্যমকে ভিডিওটি প্রচার না করার জন্য অনুরোধ জানিয়েছেন।

পুলিশ জানায়, কানহাইয়া লাল কয়েকটি সংগঠনের কাছ থেকে হুমকি পেয়েছিলেন।

মঙ্গলবার বিষয়টি তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (এসআইটি) গঠন করেছে রাজস্থান সরকার।

সূত্র : এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

রাজস্থানে মহানবিকে কটূক্তি : দর্জিকে কুপিয়ে হত্যা, কারফিউ জারি

আপডেট টাইম : ১০:৪৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুন ২০২২