ঢাকা ১০:৩২ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

পাত্রী খুঁজতে গিয়ে ভাইরাল প্রকৌশলী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২
  • ২৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাঁচ বছর ধরে বিয়ের জন্য পাত্রী খুঁজছিলেন তিনি। সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে লাভ হয়নি। বিভিন্ন সাইটের বিজ্ঞাপনও কাজে আসেনি। ঘটকও খুঁজে দিতে পারেনি জীবনসঙ্গী। তাই এবার সঙ্গী খোঁজার অভিনব পথ ধরলেন পেশায় প্রকৌশলী এই যুবক। তার সেই অভিনব পন্থায় রাতারাতি ভাইরাল হয়েছেন তিনি।

ভারতের তামিলনাড়ুতে এই ঘটনা ঘটে বলে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের মাদুরাইয়ের ভিল্লাপুরমের বাসিন্দা এমএস জগন (২৭)। গত পাঁচ বছর ধরে প্রেমিকা বা জীবনসঙ্গীর সন্ধান চালাচ্ছেন তিনি। কিন্তু মনের মতো মনের মানুষ পাননি। তাই এবার অন্যপথ ধরেছেন তিনি। শহরজুড়ে পোস্টার দিয়েছেন। এছাড়া শহরজুড়ে বিলবোর্ড, হোর্ডিং, ব্যানারও টানিয়েছেন জগন।

সেখানে লেখা, ‘মিস রাইট চাই।’সঙ্গে জগনের নাম, ঠিকানা, পিতৃ পরিচয়, গোত্র, চাকরি, বেতন এমনকী পছন্দ-অপছন্দও  লেখা রয়েছে। রয়েছে পাত্রের বড় করে ছাপানো ছবিও।

এই অভিনব কর্মকাণ্ড নিয়ে জগন বলছেন, গত ৫ বছর ধরে জীবনসঙ্গী খুঁজছি। কিন্তু পায়নি। মনের মতে মানুষ পাইনি। তাই অন্যপথ ধরলাম। অনেকে হাসাহাসি করছেন। আমাকে নিয়ে ট্রোল করছেন। কিন্তু তাতে আমার কিছু যায় আসে না।

সঠিক জীবনসঙ্গীর খোঁজ পাবেন বলে আত্মবিশ্বাসী জগন। এ ব্যাপারে তিনি বলেন, আশা করি বিবাহযোগ্য মেয়েদের পরিবার বা খোদ পাত্রীরা আমাকে ফোন বা মেসেজ করবেন।

আপাতত মিস রাইটের আশায় অপেক্ষায় প্রহর গুনছেন তরুণ এই প্রকৌশলী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

পাত্রী খুঁজতে গিয়ে ভাইরাল প্রকৌশলী

আপডেট টাইম : ০৮:৫৯:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২