ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা মহররমের চাঁদ দেখা গেছে ২৬ জুন সারাদেশে উদযাপিত হবে পবিত্র আশুরা সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: স্থানীয় সরকারমন্ত্রী প্রতিটি জেলায় খামার স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে: কৃষিমন্ত্রী আত্রাই নদীতে অবৈধ সৌতিজালের বিরুদ্ধে অভিযান নেটওয়ার্ক খুঁজতে আম গাছে প্রধান শিক্ষক, কী ঘটেছিল সাবেক আইজিপি বেনজীরকে দেশে ফেরাতে আরব আমিরাতকে দুদকের চিঠি মাদরাসা শিক্ষকদের মে মাসের বেতন বিলম্ব: দ্রুত সমাধান ও স্থায়ী ব্যবস্থার দাবি বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের যুব সমাজকে মাদকমুক্ত করতে খেলাধুলা-সাংস্কৃতিক কর্মকাণ্ডে জোর দিতে হবে রাত পোহালেই আর্জেন্টিনার ম্যাচ, মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি

বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬
  • ৫৭৮ বার

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সম্পূর্ণভাবে পরিবর্তন হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্যসহ সবক্ষেত্রেই ডিজিটালের ছোঁয়া রয়েছে। বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে।

বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম ময়মনসিংহর সদ্য প্রয়াত প্রতিমন্ত্রী ডা: ক্যাপ্টেন (অব:) মুজিবুর রহমান ফকির ও অ্যাডভোকেট প্রমোদ মানকিনের মৃত্যুতে শোক প্রকাশ করে তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মন্ত্রীপরিষদ বিভাগের ভারপ্রাপ্ত সচিব (সমন্বয় ও সংস্কার) এন.এম.জিয়াউল আলম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ময়মনসিংহ জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা ও আনন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজের প্রিন্সিপাল জাকির হোসেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

১৫ দিনে প্রবাসী আয় এলো ১৯ হাজার ৯৩২ কোটি টাকা

বাংলাদেশ অচিরেই মধ্যম আয়ের দেশে পরিণত হবে

আপডেট টাইম : ১২:৩৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মে ২০১৬