ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

সেভেরোদোনেৎস্ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইউক্রেনীয় সেনাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
  • ২১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক থেকে ইউক্রেনের সেনাদের সরিয়ে নেওয়া হচ্ছে।

রুশ সেনারা পূর্বাঞ্চলীয় শহরটি ঘিরে ফেলায় তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। খবর সিএনএনের।

সেভেরোদোনেৎস্কের পাশের শহর লিসিচানস্কের দখল দুই-একদিনের মধ্যে রুশ সেনাদের আয়ত্তে চলে আসতে পারে।

ফলে লুহানেস্কের সেভেরোদোনেৎস্ক এবং লিসিচানস্ক দখল করতে পারলে পুরো অঞ্চলটি রাশিয়ার অধীনে চলে আসবে।

লুহানেস্কের গভর্নর সেরহি হাইদাই বলেন, ইউক্রেনীয় সেনাদের সেভেরোদোনেৎস্ক ছাড়ার নির্দেশ দিয়েছেন এখানকার শীর্ষ কমান্ডার।

তিনি বলেন, সেনাদের পিছিয়ে অন্যত্র চলে যেতে এবং সেখান থেকে লড়াই চালিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

লুহানেস্কের গভর্নর আরও জানিয়েছেন, রুশ বাহিনীর অব্যাহত বোমা হামলার কারণে সেভেরোদোনেৎস্ক পুরোপুরি বিধ্বস্ত হয়ে যাওয়ার পথে।

শহরের ৯০ শতাংশ ইতোমধ্যে ধ্বংস হয়ে গেছে। শহরের যেসব ভবন বা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তার ৮০ শতাংশ ভেঙে ফেলতে হবে।

রুশ হামলায় এখনো অনেক ভবন থেকে ধোঁয়া বের হচ্ছে। এর মধ্য দিয়ে লুহানেস্কের শেষ ইউক্রেনীয় শহরটিও পতন হতে যাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

সেভেরোদোনেৎস্ক থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইউক্রেনীয় সেনাদের

আপডেট টাইম : ১১:৪১:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২