ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া ব্যাটারিচালিত তিন-চাকার যান হঠাৎ বন্ধ নয়, নীতিমালার আওতায় আসছে: প্রতিমন্ত্রী সাড়ে ১২ হাজার কোটি টাকার পরিশোধিত জ্বালানি তেল কিনছে সরকার মির্জা আব্বাসের সময়োপযোগী সতর্কবার্তা ‘আমলারা সবাই চোর’ কাণ্ডজ্ঞানহীন বক্তব্য কেন শাকিবের দুই স্ত্রী অপু-বুবলীকে নিয়ে যা বললেন নূতন ‘আলহামদুলিল্লাহ’—বার্সায় যোগ দিয়ে শুকরিয়া আদায় হামজার মালয়েশিয়া গেলেন মির্জা আব্বাস একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, জানবেন যেভাবে সৌরবিদ্যুতে ঋণ দিতে ৩ প্রতিষ্ঠানকে দেড় হাজার কোটি টাকা দিচ্ছে সরকার ‘ইনশা আল্লাহ’ বলায় পশ্চিমবঙ্গে আইপিএস কর্মকর্তা বদলি, বিতর্ক

আম পাকানোর দায়ে ২ ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬
  • ৭৫৩ বার

কাঁচা আমে রাসায়নিক দ্রব্য মিশিয়ে পাকানোর সময় নাটোরের বাগাতিপাড়া উপজেলায় দুই ব্যবসায়ীকে হাতেনাতে ধরে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে তিন মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

দণ্ডাদেশপ্রাপ্ত দুই ব্যবসায়ী হলেন মতিন ও মিঠুন। তাঁরা উপজেলার খামার ব্রজপুর গ্রামের মোসলেম উদ্দিনের বাগানের কাঁচা আম কিনে পাকানোর সময় ধরা পড়েন।

এলাকাবাসীর বরাত দিয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, দুপুরে দুই ব্যবসায়ী কাঁচা আম গাছ থেকে সংগ্রহ করে দ্রুত পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বাইড স্প্রে করছিলেন। এলাকাবাসী বিষয়টি দেখে ওই দুই ব্যবসায়ীকে ঘেরাও করে রেখে ইউএনওকে খবর দেয়।

ইউএনও খোন্দকার ফরহাদ আহম্মদ পুলিশসহ ঘটনাস্থলে এসে দুই ব্যবসায়ীকে দণ্ডাদেশ দেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

মিঠামইনের ওসি মনোয়ারের সাফল্যের দীপ্তিতে আক্ষেপের ছায়া

আম পাকানোর দায়ে ২ ব্যবসায়ীর লাখ টাকা জরিমানা

আপডেট টাইম : ১১:৫৮:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০১৬