ঢাকা ১০:২৭ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত ইমাম জালালুদ্দীন সুয়ুতি (রহ.) তাফসির শাস্ত্রের কিংবদন্তি যিনি আগস্টের ৫ তারিখ যেভাবে ‘৩৬ জুলাই’ হলো মাটি ও মানুষের আকাঙ্ক্ষা পূরণে রূপান্তরের অঙ্গীকার আনসার-ভিডিপির ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী বাংলাদেশ আর কখনো নির্ভরশীল রাষ্ট্র হবে না : পররাষ্ট্রমন্ত্রী স্বপ্নযাত্রায় ধীরগতি তারা বলে ডিসেম্বরে দেশে আসবে, আসেন দেখা হবে রাজপথে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আপনার দলের লোকেরাই আপনাকে পদচ্যুত করার ষড়যন্ত্র করছে: প্রধানমন্ত্রীকে কর্নেল অলি সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্যথা নিরাময় সঠিক ঘুমের পদ্ধতি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
  • ২৫৩ বার

হাওর বার্তা ডেস্কঃ আমাদের সারা দিনের রুটিনমাফিক কাজগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ঘুম। সঠিক নিয়মে না ঘুমানোর কারণে অনেকেই আমরা ব্যথার সমস্যায় আক্রান্ত হতে পারি। আমরা যখন ঘুমিয়ে থাকি তখন আমাদের মেরুদণ্ড অনেক কাজ করে। মেরুদণ্ডকে সজীব রাখার জন্য এর প্রয়োজনীয় উপাদান রক্তের মাধ্যমে পেয়ে থাকে শরীর।

আমাদের ঘুমের সময় যদি মেরুদণ্ডের ও শরীরের অন্যান্য সংযোগস্থলে স্বাভাবিক অবস্থা বজায় না থাকে তাহলে মেরুদণ্ডের রক্ত চলাচল বাধাগ্রস্ত হয়। যার ফলে মেরুদণ্ডের হাড় কশেরুকা মাংসপেশি ও লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়। এই অবস্থা দীর্ঘদিন চলতে থাকলে একসময় শরীরে ব্যথার সমস্যা তৈরি হয়।
সঠিক ঘুমের পদ্ধতি

ঘুমের সময় খেয়াল রাখতে হবে যেন আমাদের হাত-পা ও মেরুদণ্ডের অবস্থান সঠিকভাবে থাকে।

একটি সাধারণ কৌশল হলো ঘাড়ের নিচে বালিশ দিয়ে ঘুমানো। আমরা অনেকেই মাথার নিচে বালিশ দিয়ে ঘুমাতে অভ্যস্ত। এর ফলে আমাদের সার্ভাইক্যাল মেরুদণ্ডের হাড়গুলো বাঁকা হয়ে থাকে। দীর্ঘমেয়াদি এই অবস্থা চলতে থাকলে আস্তে আস্তে ঘাড় এবং পিঠের ব্যথা হতে পারে।

যদি চিত হয়ে ঘুমাতে হয় তাহলে হাঁটুর নিচে একটি বালিশ দিলে ভালো হয়।

কাত হয়ে ঘুমালে দুই হাঁটুর মাঝখানে বালিশ বা কোলবালিশ ব্যবহার করা উত্তম।

ঘুমানোর সময় অতিরিক্ত শক্ত ম্যাট্রেস বা অতিরিক্ত নরম ম্যাট্রেস ব্যবহার করা ঠিক নয়।

মাঝারি ধরনের নরম ও মেডিকেটেড ম্যাট্রেস ব্যবহার করা উত্তম। যাঁরা ম্যাট্রেস ব্যবহার করেন না তাঁরা স্বাভাবিক তোশকে ঘুমাতে পারেন।

ফ্লোরে বা কাঠের ওপর ঘুমানো উচিত নয়।

দুশ্চিন্তাজনিত মাথা ব্যথা নিরাময়ে সঠিক ঘুমের পদ্ধতি

এই ব্যথা নিরাময়ে সঠিক ঘুমের পদ্ধতি খুবই কার্যকর। মাথা ও গলার সঠিক অবস্থান না থাকার কারণে মাথার চারপাশে যে মাংস বেশি হয়েছে সেগুলোতে চাপ পড়ে। দীর্ঘমেয়াদি এ ধরনের চাপ চলতে থাকলে একসময় মাথা ব্যথা শুরু হয়। এ ধরনের মাথা ব্যথা নিরাময় সার্ভাইক্যাল পিলো ব্যবহার অত্যন্ত কার্যকর।

পরামর্শ দিয়েছেন

ডা. মো. আহাদ হোসেন

চিফ কনসালট্যান্ট ও ব্যথা বিশেষজ্ঞ

বাংলাদেশ সেন্টার ফর রিহ্যাবিলিটেশন

কাটাবন, ঢাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মদনে জামায়াতের আলোচনা সভা অনুষ্ঠিত

ব্যথা নিরাময় সঠিক ঘুমের পদ্ধতি

আপডেট টাইম : ০৯:৫১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২