ঢাকা ১১:২৯ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ আজকের জ্বালানি এই সংকটের জন্য পলাতক স্বৈরাচারী সরকারই দায়ী: তথ্যমন্ত্রী জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো: প্রধানমন্ত্রী সংরক্ষিত নারী আসন: মনোনীত প্রার্থীদের নাম জানাল ১১ দল সংরক্ষিত নারী আসনে বিএনপির তালিকায় ‘আওয়ামী লীগ নেত্রী’—সুবর্ণাকে ঘিরে বিতর্ক এমপি ফজলুর রহমানের ব্যক্তিগত সহকারী হিসেবে এনামুল মোল্লার আনুষ্ঠানিক নিয়োগ সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে পুঁজিবাজারে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার আভাস যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত আবদারে’ ভেস্তে গেল শান্তি আলোচনা; দ্বিতীয় দফায় বসতে নারাজ ইরান আবারও আইটেম গানে কৃতি

দুই প্রেমিকাকে একইসঙ্গে বিয়ে করলেন যুবক

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২
  • ২২২ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের ঝাড়খণ্ডের লোহারদাগায় এক যুবক তার দুই প্রেমিকাকে একই সঙ্গে বিয়ে করেছেন। তবে কাউকে ঠকিয়ে নয়, এই বিয়েতে তার দুই কনেরই সম্মতি ছিলো।

কুসুম লাকড়া এবং স্বাতী কুমারী নামে দুই তরুণী সন্দীপ ওরাওকে ভালোবাসতেন। লোহারদাগার ভান্দ্রা ব্লকের বান্দা গ্রামে একই দিনে একই মণ্ডপে প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।

সন্দীপ এবং কুসুম তিন বছর ধরে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তাদের একসঙ্গে একটি সন্তানও রয়েছে। তাদের প্রেমের গল্প এক বছর আগে নয়া মোড় নেয় যখন, সন্দীপ পশ্চিমবঙ্গের একটি ইটের ভাটায় কাজ করতে যান। সেই সময়েই সন্দীপের দেখা হয় স্বাতী কুমারীর সঙ্গে। স্বাতীও সেই ইট ভাটাতেই কাজ করতেন। সন্দীপ গ্রামের বাড়িতে ফেরার পরেও দুজনের দেখা-সাক্ষাৎ অব্যাহত ছিল। শেষে তাদের পরিবারের সদস্য ও গ্রামবাসীরা তাদের সম্পর্কের কথা জানতে পেরে বিরোধিতা শুরু করেন।

ঝগড়া, বিবাদ ও অশান্তির পর গ্রামবাসীরা পঞ্চায়েত ডাকে। পঞ্চায়েত সিদ্ধান্ত নেয় যে সন্দীপকে উভয় তরুণীকেই বিয়ে করতে হবে। আশ্চর্যের বিষয় হলো, দুই তরুণী বা তাদের পরিবার কেউ-ই এই বিয়ে নিয়ে কোনও আপত্তি করেননি।

সংবাদমাধ্যমকে সন্দীপ বলেন,‘আমি জানি এই বিয়ে নিয়ে আমাকে আইনি জটিলতায় পড়তে হবে। তবে আমি এদের দুজনকেই ভালোবাসি। এদের কাউকে ছাড়াই থাকা আমার পক্ষে সম্ভব নয়।’

সূত্র: আনন্দবাজার

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবেন: নাহিদ

দুই প্রেমিকাকে একইসঙ্গে বিয়ে করলেন যুবক

আপডেট টাইম : ১২:০৫:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুন ২০২২