ঢাকা ০৫:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হলেন দুতার্তের মেয়ে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২
  • ২১০ বার

হাওর বার্তা ডেস্কঃ সারা দুতার্তে-কার্পিও, ফিলিপাইনের বিদায়ী জনপ্রিয় রাষ্ট্রপতির রদ্রিগো দুতার্তের কন্যা। বাবার মতই রাজনীতির মাঠে সফল হলেন তিনি। নির্বাচনে জয়ের মধ্য দিয়ে শপথ নিয়েছেন ফিলিপাইনের ১৫ তম ভাইস প্রেসিডেন্ট হিসেবে।

রবিবার (১৯ জুন) সুপ্রিম কোর্টের একজন সহযোগী বিচারকের সামনে তার মায়ের হাতে থাকা বাইবেলের ওপরে হাত দিয়ে শপথ নেন সারা। এ সময় পাশে ছিলেন তার বাবাও। শপথ শেষে নিজ শহর দাভাওতে অভিষেক ভাষণ দিয়েছেন সারা দুতার্তে।

এ সময় তিনি বলেন, “সামনের দিনগুলো চ্যালেঞ্জে পূর্ণ হতে পারে। যা আমাদেরকে জাতি হিসাবে আরও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানায়।”

সবুজ ঐতিহ্যবাহী গাউন পরিহিত অবস্থায় সারা সেই বক্তব্যে আরও বলেন, “আমি ফিলিপাইন কিংবা বিশ্বের সেরা বা সবচেয়ে বুদ্ধিমান ব্যক্তি নই, তবে ফিলিপিনো হিসাবে কেউ আমার হৃদয়ের দৃঢ়তাকে হারাতে পারে না।”

২০০৭ সালে রাজনীতিতে প্রবেশের আগে বাবার মতো আইনজীবী হিসেবে প্রশিক্ষণ নিয়েছিলেন সারা দুতার্তে। একই বছর তিনি রাজধানী থেকে ১ হাজার কিলোমিটার দূরের দাভাও শহরের ভাইস মেয়র নির্বাচিত হয়েছিলেন।

প্রথমে চিকিৎসক হতে চেয়েছিলেন দুতার্তের এই কন্যা। কিন্তু পরবর্তীতে রাজনীতিতে পা রাখেন তিনি। ২০১০ সালে বাবার স্থলাভিষিক্ত হিসেবে দাভাওয়ের প্রথম নারী মেয়র নির্বাচিত হন তিনি।

৪৪ বছর বয়সী সারা দুতার্তে-কার্পিও ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের রানিংমেট ছিলেন। গত ৯ মের নির্বাচনে জয়লাভ করেছেন মার্কোস। ৩০ জুন দেশটির আগামী ছয় বছরের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। সূত্র: ভয়েস অফ আমেরিকা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ফিলিপাইনের ভাইস প্রেসিডেন্ট হলেন দুতার্তের মেয়ে

আপডেট টাইম : ১২:০২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২০ জুন ২০২২