ঢাকা ০৬:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

নাক দিয়ে রক্ত ঝরছে সোনিয়ার, শ্বাসনালীতে ছত্রাক সংক্রমণ শনাক্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
  • ২২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী। বর্তমানে কোভিড পরবর্তী শারীরিক অসুস্থতায় ভুগছেন তিনি।

এই জটিলতার কারণে কংগ্রেস সভানেত্রীর নাক দিয়ে রক্ত ঝরছে। একইসঙ্গে শ্বাসযন্ত্রে ছত্রাক সংক্রমণও রয়েছে বলে জানা গেছে। শুক্রবার (১৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই।

এক বিবৃতিতে কংগ্রেস জানিয়েছে, কংগ্রেসের অন্তর্র্বতী সভানেত্রী সোনিয়া গান্ধী কোভিড-পরবর্তী উপসর্গ-সহ তার নিম্ন শ্বসনতন্ত্রের ছত্রাকের সংক্রমণের চিকিৎসা নিচ্ছেন। তাকে নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসার অধীনে রাখা হয়েছে বলেও জানিয়েছে দলটি।

কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ জানিয়েছেন, ‘গত ১২ জুন বিকেলে কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির গঙ্গা রাম হাসপাতালে ভর্তি করা হয়। করোনা সংক্রমণের জেরে তার নাক দিয়ে প্রচুর রক্তপাত হয়েছে। হাসপাতালে নেওয়ার পর সঙ্গে সঙ্গে তার চিকিৎসা শুরু হয়।’
তিনি আরও বলেন, ‘হাসপাতালে ভর্তির পর সোনিয়া গান্ধীর শ্বাসযন্ত্রের নিম্নাংশে ছত্রাক সংক্রমণ হয়েছে বলে শনাক্ত করা হয়। বর্তমানে তাকে কোভিড পরবর্তী জটিলতাসহ অন্যান্য অসুস্থতার চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে তাকে।’
চলতি মাসের ৮ তারিখ কংগ্রেস সভানেত্রীকে ন্যাশনাল হেরাল্ড মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তলব করে ভারতের তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। করোনায় আক্রান্ত হওয়ায় ইডি দপ্তরে হাজিরা দিতে পারেননি তিনি।

পরে নতুন করে আগামী ২৩ জুন ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর এই স্ত্রীকে ফের তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। অন্যদিকে, ইতোমধ্যেই টানা তিন দিন ইডি দপ্তরে এই মামলায় হাজিরা দিয়েছেন রাহুল গান্ধী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

নাক দিয়ে রক্ত ঝরছে সোনিয়ার, শ্বাসনালীতে ছত্রাক সংক্রমণ শনাক্ত

আপডেট টাইম : ০৬:০৬:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২