দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে আহ্বান করেছে বিএনপি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার সকাল সাড়ে ১০টায় এ সংবাদ সম্মেলন শুরু হবে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য রাখবেন। মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
সংবাদ সম্মেলনে সোমবার রাতে অনুষ্ঠিত দলের স্থায়ী কমিটির বৈঠকে আলোচনার বিষয়বস্তু সম্পর্কেও জানানো হবে বলে জানা গেছে।
সংবাদ শিরোনাম
বুধবার সকালে বিএনপির জরুরি সংবাদ সম্মেলন
-
Reporter Name - আপডেট টাইম : ১১:০৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মে ২০১৬
- ৩২০ বার
Tag :
জনপ্রিয় সংবাদ























