ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিনের ১০ বছরের কারাদণ্ড

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
  • ১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভো মোরালেসের বিরুদ্ধে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্রে নেতৃত্ব দেওয়ার জন্য জেনিন আনেজকে দেশটির আদালত ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

অভ্যুত্থানের পর আনেজ বলিভিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। খবর আল-জাজিরার।

২০১৯ সালে বলিভিয়ায় মার্কিন পরিকল্পনায় ওই সামরিক অভ্যুত্থান হয়। পরে অবশ্য নির্বাচনের মাধ্যমে মোরালেসের একান্ত ঘনিষ্ঠ সহযোগী প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় আসেন এবং জেনিন আনেজকে আটক করা হয়।

আটকের এক বছর পর তার বিরুদ্ধে আদালত ১০ বছরের কারাদণ্ডের রায় ঘোষণা দিলেন।

তিন মাস আগে তার বিরুদ্ধে আদালতের মামলার কার্যক্রম শুরু হয় এবং শনিবার আনেজকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। রাজধানীর লাপাজের একটি নারী কারাগারে তাকে ১০ বছর কাটাতে হবে।

জেনিন আনেজকে বলিভিয়ায় সংবিধান পরিপন্থী কাজের জন্য দোষী সাব্যস্ত করা হয়েছে। অবশ্য সরকারি কৌঁসুলিরা তাকে ১৫ বছরের কারাদণ্ড দেওয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছিলেন। জেনিন অবশ্য তার মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করে আসছেন।

তিনি ২০২১ সালের মার্চ মাস থেকে আটক অবস্থায় রয়েছেন। আনেজের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ আনা হয়েছে। এ মামলায় দোষী সাব্যস্ত হলে তিনি ১০ বছর থেকে ২০ বছরের কারাদণ্ডের মুখে পড়তে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

বলিভিয়ার সাবেক প্রেসিডেন্ট জেনিনের ১০ বছরের কারাদণ্ড

আপডেট টাইম : ০৯:৪৩:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২