ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

কয়েক দিনের মধ্যেই ‘আজাদি মার্চের’ তারিখ ঘোষণা করবেন ইমরান খান

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২
  • ১৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টির চেয়ারম্যান ইমরান খান বুধবার বলেছেন, সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়ার পর কয়েক দিনের মধ্যে তার দল দ্বিতীয় ‘হাকিকি আজাদি মার্চ’-এর তারিখ ঘোষণা করবে। এদিকে ইমরান আজ বুধবার আবারো দলের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।ইসলামাবাদে পিটিআইয়ের জাতীয় কাউন্সিলের সভায় বক্তৃতাকালে তিনি বলেন, ‘এটি হবে পাকিস্তানের ইতিহাসে বৃহত্তম প্রতিবাদ। আমি আপনাদের প্রস্তুত থাকতে বলছি। সুপ্রিম কোর্টের ছাড়পত্র পাওয়া মাত্র তারিখ দেব।’

তিনি দলীয় কর্মীদের বলেন, তারা রাজনীতি করছে না, করছে ‘জিহাদ’। তিনি বলেন, ‘আমরা এই দেশকে প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্রে নিয়ে যাব।’

পাকিস্তানের ‘একমাত্র জাতীয় দল’ হওয়ায় তার দলের বাড়তি দায়দায়িত্ব রয়েছে জানিয়ে ইমরান খান বলেন, পিপিপি ও পিএমএল-এন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।

তিনি বলেন, পরবর্তী জাতীয় নির্বাচনে বর্তমান সরকারকে নির্বাচিত করার প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশনের প্রতি কারো আস্থা নেই। পুলিশ কর্মকর্তারা ও আমলারা, এমনকি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো পর্যন্ত তাদের ভয় পায়। তারা নিজেদের লোকদের বিভিন্ন প্রতিষ্ঠানে বসাতে চাচ্ছে।
এদিকে বুধবার আবারো পিটিআইয়ের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর দুই প্রার্থী নাম প্রত্যাহার করে নিলে তিনি নির্বাচিত হন।

এছাড়া শাহ মাহমুদ কোরেশি ও আসাদ ওমর যথাক্রমে ভাইস-চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত হয়েছেন।

সূত্র : দি নিউজ ও এক্সপ্রেস ট্রিবিউন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

কয়েক দিনের মধ্যেই ‘আজাদি মার্চের’ তারিখ ঘোষণা করবেন ইমরান খান

আপডেট টাইম : ১০:৩০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুন ২০২২