ঢাকা ০৫:২২ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান এরশাদ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬
  • ৩০২ বার

জাতীয় পার্টির সম্মেলনের লোগো উন্মোচন করা হয়েছে। দলটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ সোমবার গুলশানে এক অনুষ্ঠানে এ লোগো উন্মোচন করেন। আগামী ১৪ মে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলের ৮ম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে।
লোগো উন্মোচন করে এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টি আবার জেগে উঠবে। এ সম্মেলন হবে সবচেয়ে ঝাঁকজমকপূর্ণ। সম্মেলনের মাধ্যমে নেতাকর্মীরা উজ্জীবিত হবে। মানুষও পার্টি সম্পর্কে নতুন বার্তা পাবে।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তোমরা নিজের দলের ব্যাপারে খোঁজখবর রাখো না। এটা ঠিক না। তোমাদেরকে অবশ্যই দলের ভালো-মন্দের খোঁজখবর রাখতে হবে। ২৫ বছর ক্ষমতার বাইরে থাকার পর আমরা ৩৫টি ইউপিতে জয়লাভ করেছি। বিএনপি ২৫ বছর ক্ষমতার বাইরে থাকলে তাদের অস্তিত্ব থাকত না।’
বর্তমান নির্বাচন পদ্ধতি পরিবর্তনের আহ্বান জানিয়ে এরশাদ বলেন, ‘এভাবে নির্বাচন চলতে পারে না। পৃথিবীর অধিকাংশ দেশে ভোটাররা ব্যক্তিকে ভোট দেয় না, ভোট দেয় দলকে। এ পদ্ধতিতে নির্বাচন হলে দেশে নির্বাচনী সহিংসতা হবে না।’
দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ বলেন, ‘এ সম্মেলনের মাধ্যমে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে।’ এ সময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘আজ সৃষ্টি-সুখের উল্লাসে’ কবিতাটি আবৃত্তি করে শোনান রওশন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দলটির কেন্দ্রীয় নেতা জি এম কাদের, রহুল আমিন হাওলাদার, সাইদুর রহমান টেপা প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

নির্বাচন পদ্ধতির পরিবর্তন চান এরশাদ

আপডেট টাইম : ১০:১৭:০৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬