ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২
  • ২৪০ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের রাজধানী দিল্লির জামিয়া নগরে একটি ইলেক্ট্রিক গাড়ি পার্কিং লটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মুহূর্তে তা ছড়িয়ে পড়ে। দমকলের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। খবর আনন্দবাজার পত্রিকার।

বুধবার ভোর ৫টার দিকে জামিয়া নগরের ওই ইলেক্ট্রিক গাড়ির পার্কিং লটে লাগে। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে পুড়ে ছাই হয়ে গেছে অন্তত ১০টি ইলেক্ট্রিক গাড়ি, একটি বাইক, দু’টি স্কুটি এবং ৩০টি নতুন ই-রিকশা।

এছাড়া আরও অন্তত ৫০টি ই-রিকশার কিছু অংশ পুড়ে গেছে। আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলে দমকল কর্মীরা জানিয়েছেন।

তবে, কী ভাবে আগুন লাগল তা এখনও পরিষ্কার নয়। সম্প্রতি দিল্লিতে পর পর কয়েকটি অগ্নিকাণ্ড ঘটেছে।

গত মাসে একটি বাণিজ্যিক ভবনে আগুন লেগে দগ্ধ হয়ে মৃত্যু হয় ২৭ জনের। আহত হন আরও অনেকে। সেই ঘটনার রেশ মিটতে না মিটতেই আবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

দিল্লিতে কার পার্কিং লটে ভয়াবহ আগুন

আপডেট টাইম : ০৩:৩১:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুন ২০২২