ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের আশ্বাস দিয়ে ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ জ্বালানি সংকট ১৭ বছরের উত্তরাধিকার সূত্রে পাওয়া: তিতুমীর মন্ত্রিসভায় সোমবার ফাইল উঠলে বৃহস্পতিবারই গেজেট ছয় মাসে দেশে কোনো গুম, বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটেনি : স্বরাষ্ট্রমন্ত্রী হাসনাত আব্দুল্লাহর দুঃখ প্রকাশের পর কওমি ছাত্রদের কর্মসূচি প্রত্যাহার বিশ্বের নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে গুম সবচেয়ে ভয়ংকর: প্রধানমন্ত্রী জনগণকে নিয়ে অপরাধ দমনের জন্য পুলিশ কর্মকর্তাদেরকে নির্দেশ আইজিপির জলের বুকে লাল শাপলার নকশিকাঁথা শাড়িকাণ্ডের আরেক মামলায় তিশার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ, নারাজি দেবেন বাদী

ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬
  • ৩৪১ বার

ঢাকার দুই সিটি করপোরেশনের সঙ্গে যুক্ত হয়েছে পার্শ্ববর্তী ১৬টি ইউনিয়ন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি করে ইউনিয়ন যুক্ত করা সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)।
আজ সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সঙ্গে আটটি ইউনিয়ন যুক্ত হচ্ছে। ইউনিয়নগুলো হলো শ্যামপুর, মাকুয়াইল, ডেমরা, শারুলিয়া, দনিয়া, দক্ষিণগাঁও, নাসিরাবাদ ও মান্ডা।
উত্তর সিটি করপোরেশনেও যুক্ত হচ্ছে ৮টি ইউনিয়ন। ইউনিয়নগুলো হলো বেড়াইট, বাড্ডা, ভাটারা, সাঁতারকুল, হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান ও ডুমনি।
মন্ত্রিপরিষদসচিব জানান, বর্তমানে দুই সিটি করপোরেশনের মোট আয়তন মোট ১২৯ বর্গকিলোমিটার। ১৬টি ইউনিয়ন যুক্ত হলে মোট আয়তন হবে ২৭০ বর্গকিলোমিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঢাকার যানজট নিরসনে ৭ নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকার দুই সিটি করপোরেশনের আয়তন বৃদ্ধি

আপডেট টাইম : ১০:১০:৪০ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০১৬