ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

পাকা আমের জেলি তৈরির রেসিপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রকৃতিতে এখনে পাকা আমের ভরা মৌসুম। মিষ্টি স্বাদের রসালো এই ফল তো খাবেনই, সঙ্গে এটি দিয়ে তৈরি করতে পারবেন অনেক পদ। আমের পুডিং, আমের পায়েস বা আমের সন্দেশ রয়েছে সেই তালিকায়। এছাড়াও আমের আচার বাঙালি পরিবারের খুব পরিচিত একটি নাম।

এর বাহিরেও চাইলে তৈরি করতে পারেন আমের জেলি। এই জেলি সকালের নাস্তায় পাউরুটি কিংবা টোস্টের সঙ্গে খেতে ভালো লাগে। চলুন তবে জেনে নেওয়া যাক পাকা আমের জেলি তৈরির রেসিপি—

উপকরণ

আমের পিউরি ৪ কাপ, লেবুর রস ১ টেবিল চামচ ও চিনি স্বাদমতো।

প্রণালি

আম ধুয়ে খোসা ছাড়িয়ে নিন। এবার ছোট টুকরা করে নিন। ব্লেন্ডারে চিনি ও আমের টুকরা একসঙ্গে ব্লেন্ড করে নিন। চুলায় একটি প্যান বসিয়ে তাতে আমের মিশ্রণ দিন। এরপর মাঝারি আঁচে ১৫ মিনিট জ্বাল দিন।

লেবুর রস দিয়ে আরও মিনিট দশেক জ্বাল দিন। মিশ্রণ ঘন হয়ে এলে নামিয়ে ঠান্ডা করে নিন। এরপর বয়ামে ভরে সংরক্ষণ করুন। ফ্রিজে রেখে অনেকদিন খেতে পারবেন এই জেলি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

পাকা আমের জেলি তৈরির রেসিপি

আপডেট টাইম : ১০:৩০:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২