ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

ভারতে বাস উল্টে ২৫ তীর্থযাত্রী নিহত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
  • ২৫৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ভারতের উত্তরাখণ্ডে বাস উল্টে গিয়ে ২৫ তীর্থযাত্রী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন জন।

রোববার (৫ জুন) উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, মধ্যপ্রদেশের পান্না জেলা থেকে যমুনাত্রীর দিকে যাচ্ছিল বাসটি। এতে অন্তত ২৮ জন তীর্থযাত্রী ছিলেন। বাসটি উত্তর কাশীর ডামটায় যমুনাত্রী জাতীয় সড়কে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি ঘাটে উল্টে যায়।

খবর পেয়ে পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

এসব তথ্য জানিয়ে ডিজিপি অশোক কুমার বলেন, আশঙ্কাজনক অবস্থায় আরও ৩ জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় জানারও চেষ্টা চলছে।

ভয়াবহ এই সড়ক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। এক টুইট বার্তায় মোদি বলেন, যারা স্বজন হারিয়েছেন তাদের  প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

সূত্র: এনডিটিভি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

ভারতে বাস উল্টে ২৫ তীর্থযাত্রী নিহত

আপডেট টাইম : ১০:০৫:২৪ পূর্বাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২