ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি

নতুন এডিপির আকার হবে ১ লাখ ৯ হাজার কোটি টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬
  • ৪০০ বার

চলতি ২০১৫-১৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের লক্ষ্য পূরণ করতে পারেনি সরকার। ৯৭ হাজার কোটি টাকা থেকে কাটছাঁট করে সংশোধিত এডিপি নামিয়ে আনা হয়েছে ৯১ হাজার কোটি টাকায়। এমন অবস্থায় আগামী অর্থবছরের (২০১৬-১৭) জন্য ১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকা টাকার এডিপি পাস করতে যাচ্ছে সরকার; যা চলতি অর্থবছরের সংশোধিত এডিপির চেয়ে ২০ শতাংশ বেশি।

১২ মে অনুষ্ঠিতব্য জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় নতুন এডিপি অনুমোদন দেয়া হবে। পরিকল্পনা কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

১ লাখ ৯ হাজার ২০০ কোটি টাকার এডিপির মধ্যে সরকারের নিজস্ব তহবিল থেকে বরাদ্দ দেয়া হবে ৬৯ হাজার ২০০ কোটি টাকা। বৈদেশিক সহায়তা লক্ষ ধরা হচ্ছে, ৪০ হাজার কোটি টাকা। এ হিসেবে চলতি বছরের সংশোধিত এডিপির চেয়ে বরাদ্দ বাড়ছে ১৮ হাজার ২০০ কোটি টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের আওতায় ফাস্ট ট্র্যাকভুক্ত (অগ্রাধিকারপ্রাপ্ত) প্রকল্পগুলো বাস্তবায়নে যেন কোনো সমস্যা না হয়, এজন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হচ্ছে। এর মধ্যে রয়েছে- মেট্রো রেল, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, পায়রা বন্দর, মাতারবাড়ি প্রকল্প।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দিনে সচিবালয়ে দায়িত্ব, রাতে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় বৈঠক

নতুন এডিপির আকার হবে ১ লাখ ৯ হাজার কোটি টাকা

আপডেট টাইম : ১০:৩০:২৯ অপরাহ্ন, রবিবার, ৮ মে ২০১৬