ঢাকা ০৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য বিদ্যালয়ে ভর্তিতে লটারি বাতিলের দাবি মেধাভিত্তিক মূল্যায়নের দাবিতে ভিকারুননিসা অ্যালামনাইয়ের ব্যাখ্যা যে ৭ সবজি অতিরিক্ত খেলে কিডনির ক্ষতি হতে পারে যে পাঁচটি সিনেমা ভ্রমণপিপাসুদের অবশ্যই দেখা উচিত সৌদিতে মিসাইল হামলায় দগ্ধ প্রবাসী মামুনের মৃত্যু ঈদের ছুটিতে প্রায় ফাঁকা রাজধানী দেশে প্রথমবারের মতো চালু পেট অ্যাম্বুলেন্স, নেটিজেনদের প্রশংসা নারীর ক্ষমতায়ন নিশ্চিত করতে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ : পররাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের অনলাইন প্রতারণা ঠেকাতে নুতন এআই টুল আনছে মেটা

ইউক্রেনে হামলা পুতিনের ঐতিহাসিক ভুল: ম্যাক্রোঁ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৮৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ইউক্রেনে হামলা চালিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঐতিহাসিক এক ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এমনকি এই হামলার কারণে রুশ প্রেসিডেন্ট বর্তমানে সারা বিশ্ব থেকে কার্যত ‘বিচ্ছিন্ন’ বলেও দাবি করেছেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (৩ জুন) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণ করার বিষয়টাকে একটি ‘ঐতিহাসিক ও মৌলিক ভুল’ হিসেবে আখ্যায়িত করেন ম্যাক্রোঁ। তিনি দাবি করেন, পূর্ব ইউরোপের এই দেশটিতে হামলার কারণে এখন তিনি (পুতিন) ‘বিচ্ছিন্ন’।

ফরাসি আঞ্চলিক সংবাদমাধ্যমের সাথে একটি সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, “আমি মনে করি এবং আমি তাকে বলেছিলাম, দেশের জনগণের জন্য, নিজের জন্য এবং ইতিহাসের জন্য তিনি একটি ঐতিহাসিক ও মৌলিক ভুল করেছেন।”

তিনি আরও বলেন, “আমি মনে করি এই হামলা চালিয়ে তিনি নিজেকে বিচ্ছিন্ন করেছেন। নিজেকে বিচ্ছিন্ন করা একটি জিনিস, কিন্তু এটি থেকে বেরিয়ে আসতে একটি কঠিন পথ পাড়ি দিতে হয়।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মহাসড়কের বুক চিরে প্রকৃতির রঙিন সৌন্দর্য

ইউক্রেনে হামলা পুতিনের ঐতিহাসিক ভুল: ম্যাক্রোঁ

আপডেট টাইম : ১১:০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২