ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক বগুড়াকে আধুনিক শিক্ষা নগরী হিসেবে গড়ে তুলতে চান প্রধানমন্ত্রী: শিক্ষামন্ত্রী আগামী বৈশাখ থেকে প্রতি জেলায় হবে গ্রামীণ খেলাধুলা : ক্রীড়া প্রতিমন্ত্রী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী বিরোধী দলের ওপর স্বৈরাচারের ভূত আছর করেছে : প্রধানমন্ত্রী মাদক নির্মূলে শিগগিরই শুরু হবে বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশাখী সাজে শোবিজ তারকারা জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর বিএনপি বাস্তবায়ন করবে: প্রধানমন্ত্রী হারিয়ে যাচ্ছে বাঙালির ঐতিহ্যবাহী ‘লাল কাপড়ের মোড়ানো খাতা’ কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
  • ১৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ জার্মানির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় রাজ্য বাভারিয়ায় একটি ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত চার জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির পুলিশ জানিয়েছে, মিউনিখগামী ওই ট্রেনে অনেক স্কুল শিক্ষার্থী ছিল।

শুক্রবার দক্ষিণ জার্মান রাজ্য বাভারিয়ায় একটি আঞ্চলিক যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে এই ঘটনা ঘটে। খবর বিবিসির।

প্রতিবেদনে বলা হয়েছে, জার্মানির স্থানীয় সময় শুক্রবার সোয়া ১টার দিকে ট্রেনটি গার্মিশ-পার্টেনকিরচেন ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে। এতে অন্তত চারজন নিহত এবং কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১৫ জনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এর মধ্যে কয়েকজন শিশুও রয়েছে। দুর্ঘটনার সময় ট্রেনটিতে ৬০ জন আরোহী ছিলেন।

ইতোমধ্যে দুর্ঘটনার কারণ খুঁজে বের করার জন্য তদন্তদল কাজ শুরু করেছেন।

গার্মিশ-পার্টেনকির্চেনের স্থানীয় কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানিয়েছেন, এই ট্রেন দুর্ঘটনায় প্রায় ৬০ জন আহত হয়েছেন। তবে, পুলিশের মুখপাত্র জানিয়েছে, ট্রেনটিতে ৬০ জন যাত্রী ছিলেন।

ট্রেন দুর্ঘটনার ঘটনায় জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ গভীর দুঃখ প্রকাশ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জনগণের দোরগোড়ায় দ্রুত সেবা পৌঁছে দিতে হবে : ডিএসসিসি প্রশাসক

জার্মানিতে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত ৪

আপডেট টাইম : ০৯:৪১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২