ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে : রাষ্ট্রপতি

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান ফুটবলার পেলের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২
  • ২৩১ বার

হাওর বার্তা ডেস্কঃ ব্রাজিলের ফুটবল কিংবদন্তি ফুটবলার পেলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়েছেন। বুধবার প্রকাশ্যে পুতিনের প্রতি এ আহ্বান জানান তিনি। খবর ওয়াশিংটন পোস্টের।
এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাতে বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বের প্লে-অফে স্কটল্যান্ডের বিপক্ষে ইউক্রেনের ম্যাচ অনুষ্ঠিত হয়। এতে স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে ইউক্রেন। এ জয়ের মধ্য দিয়ে ইউক্রেন কাতার বিশ্বকাপের আরও কাছে চলে গেছে। আগামী রোববার ওয়েলসকে হারাতে পারলেই কাতার বিশ্বকাপের টিকিট পাবে ইউক্রেন।
ঠিক এই ম্যাচের আগমুহূর্তে পুতিনের প্রতি যুদ্ধ বন্ধের এমন আহ্বান জানান পেলে। পুতিনের উদ্দেশে ইনস্টাগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে তিনি বলেন, আমি আজকের খেলাটিকে একটি অনুরোধ করার সুযোগ হিসেবে ব্যবহার করতে চাই- এই হামলা বন্ধ করুন। সহিংসতাকে ন্যায্যতা দিতে পারে, এমন কোনো যুক্তি নেই।
পেলে বলেন, এই সংঘাত অন্যায়, অযৌক্তিক। এ সংঘাত ব্যথা, ভয়, আতঙ্ক ও যন্ত্রণা ছাড়া কিছুই বয়ে আনছে না। পেলে ও পুতিনের মধ্যে সর্বশেষ ২০১৭ সালে মস্কোয় দেখা হয়েছিল। কনফেডারেশন কাপের সময় তাদের মধ্যে সাক্ষাৎ হয়। রুশ প্রেসিডেন্ট পুতিনের প্রিয় খেলোয়াড়দের একজন পেলে। পুতিন নিজেই এ কথা জানিয়েছেন।

সূত্র : ওয়াশিংটন পোস্ট

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম

পুতিনকে যুদ্ধ বন্ধের আহ্বান ফুটবলার পেলের

আপডেট টাইম : ০৩:৪৪:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুন ২০২২